চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আ.লীগের নেতাকর্মী ছাড়া আর কারো উন্নয়ন হয়নি: আমির খসরু

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৪:৫৯ অপরাহ্ণ ২২, মার্চ ২০১৮
রাজনীতি
A A

আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়া দেশে আর কারো উন্নয়ন দেখতে পাচ্ছেন না বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার দুপুরে জিয়া পরিষদ আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু বলেন, আজকে দেশে উন্নয়নের মিছিল হচ্ছে। এটা কিসের মিছিল? এমন মিছিল অতীতে কেউ কখনো দেখেনি। মানুষের জীবনমান কমেছে, কর্মসংস্থান নেই, ব্যাংকের টাকা লুট হয়ে যায় কোনো বিচার নেই। প্রশ্নপত্র ফাঁস করে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। অর্থনীতি ধ্বংস করা হয়েছে। এই সরকার মানুষের মৌলিক মানবাধিকার, ভোটাধিকার কেড়ে নিয়েছে। এটা কি উন্নয়ন? কিসের উন্নয়ন হয়েছে? আসলে আবারো জনগণকে নির্বাচনের বাইরে রেখে এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা ধরে রাখার জন্যই উন্নয়নের মিছিল করছে সরকার।

তিনি বলেন, এই সরকার আবারো ক্ষমতা দখল করার জন্যই বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে কারাবন্দি করেছে। এর মাধ্যমে বাংলাদেশের মানুষের মালিকানা কেড়ে নেয়া হয়েছে।

‘‘খালেদা জিয়ার সাথে দেশের গণতন্ত্র, আইনের শাসন, মানুষের বাক স্বাধীনতা, জীবনের নিরাপত্তা সবকিছুই একাকার। আজকে দেশের মালিকানা ফিরে নেয়ার জন্য খালেদা জিয়ার মুক্ত করতেই হবে।’’

সরকারের উদ্দেশে খসরু বলেন, দেশে আওয়ামী লীগের নিরাপত্তা এমন জায়গায় গিয়ে ঠেকেছে যে, তাদেরকে উন্নয়নের মিছিল করতে হচ্ছে। অথচ দেশের সড়ক-মহাসড়কের বেহাল দশা, বিদ্যুৎ, গ্যাস ও চালের মূল্য বেড়েছে কয়েক গুণ।

তিনি বলেন, গণতন্ত্র ও উন্নয়ন একসাথে চলতে হয়। কিন্তু বাংলাদেশে সেটা নেই। তাহলে কিসের উন্নয়নের কথা বলছে? ৯ বছরে এই সরকার কী উন্নয়ন করলো? স্বৈরাচার এরশাদ সরকারও ৯ বছরে উন্নয়নের কথা বলেছিল। কিন্তু তার উন্নয়ন মানুষ গ্রহণ করেনি।

Reneta

জিয়া পরিষদের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় কনফারেন্স রুমে ‘মাদার অব ডেমোক্র্যাসি’ বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাজা এবং কারান্তরীণের প্রতিবাদে ‘অবরুদ্ধ গণতন্ত্র এবং বিপন্ন আইনের শাসন: বাংলাদেশ প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভা হয়।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. এসএম হাসান তালুকদার। জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবীর মুরাদের সভাপতিত্বে এবং সংগঠনের সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল্লাহিল মাসুদের সঞ্চালনায় সভায় বক্তৃতা দেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতা অধ্যাপক ডা. আবদুল কুদ্দুস, অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, অধ্যাপক ড. মো: এমতাজ হোসেন, ড. জে কিউ মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. দেলোয়ার হোসেন প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগআমির খসরুউন্নয়নবিএনপি
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেক্সিকো উপকূলে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কয়েক মিনিট অন্ধকারে ঢাকবে যেসব অঞ্চল

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ট্রাম্পের ক্ষোভ, শুল্কের সঙ্গে ব্যয় সমন্বয়ের হুঁশিয়ারি

জুলাই ১৮, ২০২৬

‘আই হ্যাভ এ প্ল্যান’, আশা দেখালেন হবু ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম

জুলাই ১৮, ২০২৬

সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT