চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাপে চলতে সিএনজি অটোরিকশা কতটুকু প্রস্তুত?

নাসিমুল শুভনাসিমুল শুভ
৩:৫৮ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০১৭
ঢাকা, তথ্যপ্রযুক্তি
A A
অ্যাপে সিএনজি

সিএনজি চালিত অটোরিকশাকে অ্যাপে আনার মাধ্যমে এইখাতে অরাজকতা কমে আসবে বলে মনে করেন গণপরিবহন বিশেষজ্ঞ ড. মিজানুর রহমান। তবে উবার-পাঠাও চালকদের সঙ্গে আর্থসামাজিক দিক থেকে কিছুটা ভিন্ন অবস্থানে থাকা অটোচালকদের অ্যাপ ব্যবহার ও আচরণ পরিবর্তনের প্রশিক্ষণে জোর দিয়েছেন তিনি।

চ্যানেল আই অনলাইনকে বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের এই পরিবহন প্রকৌশল বিশেষজ্ঞ বলেন, ‘সিএনজি অটোরিকশা নিয়ে রাজধানীবাসীর ভোগান্তি নতুন নয়। মিটারে যেতে না চাওয়া, ভাড়া নিয়ে বাক-বিতণ্ডার চরম অরাজক পরিস্থিতিতে অ্যাপ নির্ভর রাইড শেয়ারিং আসায় মানুষ সেদিকে গেছে। এখন সিএনজি অটোরিকশাও অ্যাপে আসতে চাইছে।

‘এটা হলে অটোরিকশা ডাকা ও ভাড়া নির্ধারণ সহজ হবে। নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নিতে চাইলে যাত্রীরা অন্য রাইড নির্ভর অ্যাপে ঝুঁকবে। অটোরিকশাকে অ্যাপে টিকতে হলে ভাড়ার ব্যাপারে বাঁধাধরা নিয়মে আসতে হবে।’

অ্যাপে চলা অটোরিকশার জনপ্রিয়তা বেড়ে গেলে হিতে বিপরীতও হতে পারে বলে মনে করেন এই গণপরিবহন বিশেষজ্ঞ। বলেন: আমরা গণপরিবহন নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি রাস্তায় ছোট আকারের এসব পরিবহন আঁটসাঁট যানজট সৃষ্টি করে। যদি অ্যাপ নির্ভর অটোরিকশার সফলতায় ঢাকার রাস্তায় অতিরিক্ত অটোরিকশা নামানো হয় তাহলে যানজট বেড়ে যেতে পারে।

এমন সম্ভাবনা ও সমস্যার মধ্যেই অ্যাপ দিয়ে উবার-পাঠাওয়ের মতো যাত্রী ধরতে চাইছে রাজধানীর সিএনজি অটোরিকশা চালকরা। ইতোমধ্যে অ্যাপে অটোরিকশা চালানোর প্রশিক্ষণ নিতে শুরু করেছে তারা।

Reneta

তবে অটোরিকশা অ্যাপে যাচ্ছে এবং চালকদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে এটা অনেক চালক এখনো জানেন না।

রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কয়েকজন সিএনজি অটোরিকশা চালকের সঙ্গে কথা বলে জানা যায়, অ্যাপে অটোরিকশা চালু হচ্ছে এটা তারা জানেন না। চালু হলেও অ্যাপ কিভাবে চালাবেন সেটাও জানা নেই তাদের।

সিএনজি অটোরিকশা চালক বাবুল হোসেন বলেন: আমরা এতো কিছু বুঝি না, কম দামি ফোন চালাই কথা কইতে পারি। শতকরা ৯৯ ভাগই আমরা এই ফোন (ফিচার ফোন) ব্যবহার করি। এখন অ্যাপ চালু হইলে কেমনে চালামু এইটা এখনো জানি না।

তার পাশেই ছিলেন রহমান নামের আরেকজন অটোচালক। তিনি বলেন: না আমি এগুলা কী জানিও না, বুঝিও না।

চালকদের অবস্থা বিবেচনা করেই প্রশিক্ষণ দেয়া হচ্ছে জানিয়ে ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের সদস্যসচিব সাখাওয়াত হোসেন দুলাল বলেন: একসময়তো আমরা মোবাইলফোনই ব্যবহার করতে জানতাম না। এখন হাতে আসার পর ব্যবহার করতে অভ্যস্ত হচ্ছি। চালকদের স্মার্টফোন-অ্যাপে অভ্যস্ত করতে প্রায় ৫ মাস ধরে আমরা ৫’শ জন চালককে ট্রেনিং দেয়ার ব্যবস্থা করেছি।

‘ঢাকা মেট্রোপলিটনে প্রায় ১৩ হাজার সিএনজি অটোরিকশা আছে। আমরা এই সেক্টরকে সুস্থ ধারায় আনতে চালকদের স্মার্টফোন কিনতে এবং ব্যবহার করতে উতসাহিত করছি। আশা করি একসময় সব চালক অ্যাপের আওতায় আসবে।’

সিএনজি অটোরিকশার জন্য অ্যাপ চালুর উদ্যোগ নিয়েছে ‘টপ আই আই’ নামের একটি প্রতিষ্ঠান। ‘হ্যালো সিএনজি’ নামে অ্যাপটি চালু করতে প্রতিষ্ঠানটি সিএনজি অটোরিকশা চালকদের প্রশিক্ষণ দিচ্ছে।

প্রস্তুতি তুলে ধরে টপ আই আইয়ের হ্যালো সিএনজি অ্যাপের সন্বয়ক এস এম জামাল চ্যানেল আই অনলাইনকে বলেন: সিএনজি অটোরিকশা চালকদের বেশির ভাগই ফিচার ফোন চালান। তবে আমরা ইতোমধ্যে যে ৫’শ জন অটোরিকশা চালককে প্রশিক্ষণ দিয়েছি তাদের মধ্যে ৩’শ জনের স্মার্টফোন আছে। তাদের সুবিধার জন্য হ্যালো সিএনজি অ্যাপটি হবে বাংলা ভাষায়।

যাত্রী ধরার দৌঁড়ে পাল্লা দিতে এবং ‘বদনাম’ ঘোচাতে অটোরিকশার মালিকরাও অ্যাপ চালু করতে মোটামুটি রাজি।

ঢাকা মহানগর অটোরিকশা মালিক সমিতির সভাপতি বরকত উল্লাহ বুলু চ্যানেল আই অনলাইনকে বলেন: সময়ের সাথে তাল মিলিয়ে চলাই বুদ্ধিমানের কাজ। অ্যাপে যেতে তাই আমাদের আপত্তি নেই। বর্তমানে চালকরা বলে আমরা জমা বেশি নেই, আর যাত্রীরা বলে চালকরা মিটারে গিয়ে বেশি ভাড়া রাখছে। এই বদনাম থেকে বের হতে হলে আমাদের অ্যাপে যেতে হবে। যেহেতু এখানে অ্যাপ ভাড়া ঠিক করে দেবে সেহেতু চালক আর যাত্রীর মধ্যে ভাড়া নিয়ে কোনো সমস্যা হবে না।

তবে অ্যাপে যাওয়ার আগে রাইড শেয়ারিং নীতিমালা চান অটোরিকশা মালিক সমিতির সভাপতি। বলেন: এই মুহূর্তে আমরা চাইলেই অ্যাপে যেতে পারবো না। কারণ অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং নীতিমালা হচ্ছে, এখনো এখানে সিএনজি অটোরিকশাকে রাখা হয়নি। এই নীতিমালায় অটোরিকশা না রেখে আমাদের ২০০৭ সালের সিএনজি অটোরিকশা সেবা নীতিমালা অনুসরণ করতে বলা হচ্ছে। কিন্তু অ্যাপে সিএনজি অটোরিকশা চালানোর আগে আমরা রাইড শেয়ারিং নীতিমালায় অন্তর্ভুক্তি চাই।’

বর্তমানে সরকারের নমনীয়তায় অ্যাপ দিয়ে অবৈধ পরিবহন চলছে দাবি করে তিনি বলেন: বর্তমানে যে অ্যাপগুলো চলছে সব অবৈধ, সরকার নমনীয় তাই এগুলো চলতে পারতাছে,নাইলে এরা চলতে পারতো না। আমাদের ভাড়া আর অ্যাপের ভাড়া পদ্ধতি এক না। তাই অ্যাপের নীতিমালাতেই অটোরিকশা চলতে হবে। ২০০৭ সালের সিএনজি অটোরিকশা নীতিমালা অ্যাপে কার্যকর করা যাবে না।

কিন্তু অটোরিকশার জন্য অ্যাপ চালুর উদ্যোগ নেয়া প্রতিষ্ঠানটিকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জানিয়েছে সরকার নির্ধারিত ভাড়ার নীতিমালা মেনে অ্যাপে চলতে পারে সিএনজি অটোরিকশা।

বর্তমান সিএনজি নীতিমালাতেই আগামীবছর থেকে অ্যাপে অটোরিকশা ডাকা সম্ভব হবে বলে আশা করেন সিএনজি অ্যাপের সন্বয়ক এস এম জামাল।

তিনি বলেন: অ্যাপে উবার-পাঠাও চলে এখন সিএনজি অটোরিকশাও অ্যাপে চলবে। তবে রাইড শেয়ারিং এবং সিএনজি অটোরিকশার ধারণাগত ভিন্নতা আছে। ব্যক্তি মালিকানার গাড়ি-মটরসাইকেলকে ভাড়ার বিনিময়ে সেবা দেয় উবার-পাঠাওয়ের মতো রাইড শেয়ারিং প্রতিষ্ঠানগুলো। অন্যদিকে সিএনজি অটোরিকশা রাস্তায় নামানোই হয় ভাড়ায় যাত্রী পরিবহনের জন্য। অটোরিকশা ডাকা, চালকদের যাত্রী পাওয়া সহজ করা এবং ভাড়া বিড়ম্বনা দূর করতেই অটোরিকশা অ্যাপ চালু করতে চাই আমরা।

সব কিছুর পর অ্যাপ ভিত্তিক সিএনজি অটোরিকশা চালু হলেও এই পরিবহন সেবায় ‘নাটকীয়’ কোন পরিবর্তন আশা করেন না অটোরিকশার ভোগান্তিতে পড়া সাধারণ যাত্রীরা।

শাহবাগে দু’টি সিএনজি অটোরিকশার চালকের সঙ্গে ভাড়া নিয়ে দরকষাকষির ফাঁকে নেভাল ইঞ্জিনিয়ার তারিক বলেন: মিটারে কারসাজি, মিটারে না যাওয়া, গেলেও ৩০-৫০ টাকা বাড়িয়ে দিয়েন বলা সিএনজি অটোরিকশার চালকদের কাছে অ্যাপ গেলে পরিবর্তন আশা করি না। কারণ এরা তখনও বলবে মামা অ্যাপের চেয়ে কিছু বাড়িয়ে দিয়েন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অটোরিকশা অ্যাপসিএনজি অটোরিকশা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারত থেকে পাকিস্তানে ‘ককরোচ জনতা পার্টি’!

মে ২৩, ২০২৬

রোনালদোকে পেছনে ফেলে সৌদির সেরা খেলোয়াড় হলেন ফেলিক্স

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যার বিচার যে আইনে হবে, সেখানে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড: প্রধানমন্ত্রী

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে শুরু হলো বিতর্ক উৎসব ও কর্মশালা

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT