চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যান্ডারসনের বুড়ো হাড়ের ভেল্কি বাড়তে দেয়নি ভারতকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৫ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

ওপেনিংয়ের দুই তুরুপ রোহিত-রাহুলের আনা ভিত্তিতে বড় সংগ্রহের আশা জাগিয়েছিল ভারত, তাতে জল ঢেলেছেন জেমস অ্যান্ডারসন। বুড়ো হাড়ের ভেল্কিতে তুলে নিয়েছেন ৫ উইকেট, কোহলিদের থামিয়েছেন সাড়ে তিনশর পরপরই।

লর্ডসে শুক্রবার সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৩৬৪ রানে অলআউট হয়ে গেছে ভারত। আগের দিনের ৩ উইকেটে ২৭৬ রানে সকাল শুরু করে আর কেবল ৮৮ রান যোগ করতে পেরেছে সফরকারীরা।

রোহিত ৮৩, কোহলি ৪২ রানে ফিরে যান আগের দিনই। লোকেশ রাহুল অপরাজিত ১২৭ রানে দিন শুরু করেন। তাকে আর মাত্র ২ রান যোগ করতে দেন রবিনসন।

মাঝে রিশভ পান্ট ৩৭, রবীন্দ্র জাদেজা ৪০ রান করে সংগ্রহ সাড়ে তিনশ পার করান।

অভিজ্ঞ ডানহাতি পেসার অ্যান্ডারসন ৪০-এ পা দিয়েও দেখিয়ে চলেছেন ভেল্কি। ক্যারিয়ারের ১৬৪তম টেস্টে নেমেছেন, ৩১তম বারের মতো তুলে নিয়েছেন পাঁচ বা ততোধিক উইকেট। সাদা পোশাকে তার উইকেট সংখ্যা এখন ৬২৬।

বাকিদের মধ্যে অলি রবিনসন ও মার্ক উড নিয়েছেন ২টি করে উইকেট। একটি উইকেট গেছে মঈন আলির দখলে।

Reneta

জবাব দিতে নেমে ডম সিবলি (১১) ও হাসিব হামিদকে (০) দ্রুত হারায় স্বাগতিকরা। দুজনকেই ফিরিয়েছেন মোহাম্মদ সিরাজ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ররি বার্নস ৫৪ ও অধিনায়ক জো রুট ৩৮ রানে ব্যাট করছেন। ২ উইকেটে ৯৮ রানে পৌঁছে গেছে ইংল্যান্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যান্ডারসনইংল্যান্ড-ভারত টেস্টকোহলিরুটলর্ডস টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাগেরহাটে হত্যাকাণ্ডের শিকার কৃষক দল নেতা, জামায়াত কার্যালয় ভাঙচুর

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শিবিরের বট এবং একটিভিস্টরা বারবার আমার ফাঁসির দাবি তুলছেন’

জুন ১১, ২০২৬

পুকুরে গোসলে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

জুন ১১, ২০২৬

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

জুন ১১, ২০২৬

মার্কিন হামলার জবাবে বাহরাইন-কুয়েতে ইরানের হামলা

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT