চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যান্ডারসনের জন্য গর্বিত ম্যাকগ্রা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩২ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

নিজেকে ছাড়িয়ে যাওয়ায় জেমস অ্যান্ডারসনকে সম্মান জানিয়েছেন অস্ট্রেলিয়ান গ্রেট গ্লেন ম্যাকগ্রা। তার জন্য গর্বিতও অজি সাবেক এই পেসার। মঙ্গলবার ভারতের বিরুদ্ধে পঞ্চম ও শেষ টেস্টে অজি তারকার ৫৬৩ উইকেট টপকে বিশ্বের শীর্ষ চতুর্থ উইকেট সংগ্রহকারী হন ইংলিশ পেসার।

ভারতের শেষ ব্যাটসম্যান হিসেবে মোহাম্মদ সামিকে বোল্ড করে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন অ্যান্ডারসন। ইংল্যান্ড পাঁচ টেস্টের সিরিজ জেতে ৪-১ ব্যবধানে।

১৪৩ টেস্টে ইংলিশ সুইং নায়কের উইকেট সংখ্যা এখন ৫৬৪। ১২৪ টেস্টে ম্যাকগ্রার উইকেট সংখ্যা ৫৬৩। পেসার হিসেবে এখন অ্যান্ডারসনই সবচেয়ে বেশি উইকেটের মালিক।

ম্যাকগ্রা বলেন, ‘দীর্ঘদিন এই রেকর্ড নিজের দখলে থাকায় আমি গর্বিত। তবে অ্যান্ডারসন একজন গ্রেট। তিনি যখন এমন মাইলফলক ছাড়িয়ে যান, তখনও গর্ব হয়।’

২০০৩ সালে অভিষেক হওয়া অ্যান্ডারসনের সামনে আছেন কেবল মুত্তিয়া মুরালিধরন (৮০০), শেষ ওয়ার্ন (৭০৮) ও অনিল কুম্বলে (৬১৯)।

অজি গ্রেটের মন্তব্য, ‘জিমিকে আমি অনেকে অনেক শুভেচ্ছা ও সম্মান জানাচ্ছি। দীর্ঘদিন ধরেই তিনি অবিশ্বাস্য এক বোলার। ১৪০টির বেশি টেস্ট প্রায় একই কোয়ালিটি নিয়ে খেলা এবং সেটা এখনো চালিয়ে আসলেই অবিশ্বাস্য। জিমির জন্য আমি খুবই গর্বিত।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্লেন ম্যাকগ্রাজেমস অ্যান্ডারসনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিলের বিপক্ষে অপরাজিতই থাকল নরওয়ে

জুলাই ৬, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

জুলাই ৬, ২০২৬

এন্ড্রু কিশোরকে হারানোর ছয় বছর

জুলাই ৬, ২০২৬

হালান্ডের জোড়া গোল, ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টারে নরওয়ে

জুলাই ৬, ২০২৬

নরওয়ের গোলবাতিল-ব্রাজিলের পেনাল্টি মিস, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT