চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En
Special Offer Banner

অহেতুক চাপ দিয়ে কেউ সবকিছু পাবে না: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৩ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী

ফাইল ছবি

চাপ দিয়ে কোনো দাবি আদায় করা যাবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে নীতিমালা অনুযায়ী সবই করা হবে। ক্ষমতার পরোয়া আমি করি না। শিক্ষা সমাবেশে প্রধানমন্ত্রী সময়ের সাথে তাল মিলিয়ে শিক্ষাকে এগিয়ে নিতে বলেন।

শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে ১৯৯২ সালে যাত্রা শুরু করে জাতীয় বিশ্ববিদ্যালয়। দেশের উচ্চশিক্ষার প্রায় ৭০ ভাগ শিক্ষার্থী পড়াশুনা করেন এই বিশ্ববিদ্যালয়ের অধিনে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরো গতিশীল করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের দুই হাজার অধ্যক্ষকে নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো শিক্ষা সমাবেশ। আর প্রথমবারের মতো এই বিশ্ববিদ্যালয়ের কোন অনুষ্ঠানে এসে বিশ্ববিদ্যালয়ের ১০টি স্থাপনাসহ ১১ টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Banglabid

কারিগরী শিক্ষার ওপর জোর দিয়ে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে শিক্ষার মান নিশ্চিত করার তাগিদ দেন প্রধানমন্ত্রী।

বিএনপি জামায়াত জোট সময়ের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, তারা দেশকে না এগিয়ে, পিছিয়ে নিয়েছিলো। বিপরীতে এই সরকার সবক্ষেত্রেই উন্নয়ন করেছে, আর নীতিমালা অনুযায়ী সবই করা হবে।

বলেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা দেশকে কিছু দিতে পারে না। বহুদলীয় গণতন্ত্রের নামে যুদ্ধাপরাধী, যাদের রাজনীতি নিষিদ্ধ ছিল তাদের রাজনীতি করার সুযোগ করে দেয়াটাই যদি বহুদলীয় গণতন্ত্র হয় তাহলে আমার কিছু বলার নেই।

Reneta

বক্তৃতায় প্রধানমন্ত্রী দেশের সম্পদের সীমাবন্ধতার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, দিলেই ‘আরো দাও’ ‘আরো দাও’ করলে আমরা দিতে অপারগ হবো, কারণ আমাদের একটা বাজেট দিয়ে পরিকল্পিতভাবে চলতে হয়। শিক্ষকতা একটি মহৎ পেশা, আপনাদের হাতেই রয়েছে জাতির ভবিষ্যত। একজন শিক্ষকের কাছে আমি এটুকুই চাই আপনারা কতটুকু দিতে পারলেন, করতে পারলেন। কি ধরনের শিক্ষাটা আপনারা দিয়ে যেতে পারলেন যাতে ভবিষ্যত প্রজন্ম দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে, দেশকে আরো উন্নত করতে পারবে- সেটাই হচ্ছে বড় কথা।

শিক্ষার সার্বিক পরিস্থিতি বিবেচনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি-বেসরকারি সাত কলেজের অধ্যক্ষের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিস্তারিত দেখুন নিচের ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ জানে টেস্টে নেমে কী করতে হবে, বলছেন অজি তারকা

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত।

শিক্ষার্থীরা বিনামূল্যে সপ্তাহে একদিন জুলাই জাদুঘর পরিদর্শন করতে পারবে

আগস্ট ১১, ২০২৬

ইনফান্তিনোকে সমর্থন জানিয়ে সবাইকে হুঁশিয়ারি ট্রাম্পের

আগস্ট ১১, ২০২৬

অপারেশনের সময় তরুণীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

১৮০ দিনের পর মন্ত্রিসভায় পরিবর্তন প্রসঙ্গে যা জানা গেল

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT