চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ায় সন্ত্রাসী হামলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০০ অপরাহ্ণ ০৬, জুন ২০১৭
আন্তর্জাতিক
A A
অস্ট্রেলিয়ায় সন্ত্রাসী হামলা

অস্ট্রেলিয়ার মেলবোর্নে অ্যাপার্টমেন্ট ভবনে সন্ত্রাসী হামলা

অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটি অ্যাপার্টমেন্ট ভবনে সন্ত্রাসী হামলায় ১ জন নিহত হয়েছে। এ ঘটনায় হামলাকারী বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছে।

সোমবার স্থানীয় সময় রাতে মেলবোর্নের একটি আবাসিক ভবনে বিস্ফোরণের খবর পেয়ে ভারী অস্ত্র নিয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। যে অ্যাপার্টমেন্টে বিস্ফোরণ হয়েছিল সেখানে ঢুকে অ্যাপার্টমেন্টের হলঘরে এক ব্যক্তির মৃতদেহ পড়ে তাকতে দেখে পুলিশ।

ওই সময় ইয়াকুব খায়ের নামের আরেক ব্যক্তি শটগান হাতে ওই ফ্ল্যাটেই এক নারীকে জিম্মি করে রেখেছিল। ওই অবস্থায়ই স্থানীয় এক সংবাদমাধ্যমে ফোন করে ২৯ বছর বয়সী খায়ের জানায়, সে জঙ্গি সংগঠন আইএসের নামে কাজটা করছে। যদিও খায়ের সত্যিই আইএসের সঙ্গে সম্পৃক্ত কিনা, তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে বিবিসি’কে জানিয়েছে পুলিশ।

জিম্মি নারীকে উদ্ধারের চেষ্টা করতে গেলে পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে খায়ের। এতে তিন পুলিশ কর্মকর্তা আহত হন। এরপর পুলিশও পাল্টা গুলি করলে এক পর্যায়ে খায়ের গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।

তবে জিম্মি ওই নারীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। আর নিহত ব্যক্তি সম্পর্কে ভিক্টোরিয়া পুলিশ চিফ কমিশনার গ্রাহাম অ্যাশটন বলেছেন, ওই ব্যক্তি ভবনটির একজন কর্মচারী। তিনি ‘ভুল সময়ে ভুল জায়গায় পড়ে গিয়েছিলেন’।

খায়ের আইএস এবং আল-কায়েদার নাম উল্লেখ করেছিল জানিয়ে অ্যাশটন বলেন, এ কারণেই ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে আমলে নিয়ে তদন্ত চালানো হচ্ছে। পুলিশ সদস্যদের ওপর হামলা চালানোর জন্যই সোমালি বংশদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিক খায়ের ব্রাইটনের ওই ধনী এলাকাকে টার্গেট করেছিল কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেলবোর্নে সন্ত্রাসী হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

নারী-শিশুর উন্নয়নে ৫ হাজার ১৯৬ কোটি টাকা

জুন ১১, ২০২৬

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু অক্টোবরে, ফাইনাল ২১ নভেম্বর

জুন ১১, ২০২৬

বিশ্বকাপে বলিউডের তিন খান কে কোন দলের সমর্থক?

জুন ১১, ২০২৬

জলবায়ুতে সবুজ প্রতিশ্রুতি, বাজেটে শতকোটি টাকার প্রস্তাব

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT