চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অর্থমন্ত্রীর কাছে কৃষকের বাজেটের সুপারিশমালা হস্তান্তর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩২ অপরাহ্ণ ০২, জুন ২০১৮
অর্থনীতি, কৃষি
A A
শাইখ সিরাজ

২০১৮-১৯ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণার আগে কৃষি ও এর উপখাতগুলোতে সরকারের বরাদ্দ ও বিশেষ গুরুত্ব দেয়ার সুপারিশ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে হস্তান্তর করেছেন কৃষি উন্নয়ন সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।

শনিবার সকালে অর্থমন্ত্রীর বাসভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ওই সুপারিশমালা হস্তান্তর করা হয়।

এবারের সুপারিশমালায় বেশি গুরুত্ব দেয়া হয়েছে শস্যবীমা, কৃষিপণ্য সংরক্ষণ ও কৃষকের পক্ষে বাজার উন্নয়নে বিশেষ পদক্ষেপ, সমন্বিতভাবে নদী ও খাল খননের উদ্যোগ, আগামী দিনের কৃষি উদ্যোক্তার সঙ্গে কৃষকের অংশীদারিত্বের একটি নীতিমালা প্রণয়ন এবং ফলন মৌসুমে কৃষিপণ্য আমদানি নিরুৎসাহিত করতে কর বাড়ানোর ওপর।

এছাড়া মূল কৃষির জন্য ১৩ দফা, পোল্ট্রি শিল্পের জন্য ৫ দফা, মৎস্য খাতের জন্য ১১ দফা ও প্রাণিসম্পদ ও দুগ্ধ শিল্পের জন্য ৮ দফা সর্বমোট ৩৭ দফা সুপারিশ সম্বলিত একটি পুস্তিকা অর্থমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, ২০০৫ সাল থেকে উন্নয়ন সাংবাদিক শাইখ সিরাজ জাতীয় বাজেট সম্পর্কে কৃষককে অধিকার সচেতন করে তোলা এবং বরাদ্দ, প্রত্যাশা ও চাহিদা নিরূপণের জন্য তৃণমূল পর্যায়ে প্রাক বাজেট আলোচনার আয়োজন করে আসছেন। এবার চর্তুদশ বছরের আয়োজনে দেশের তিনটি স্থানে ওই প্রাক বাজেট আলোচনা অনুষ্ঠিত হয়। এসব আয়োজনে মন্ত্রী পরিষদের গুরুত্বপূর্ণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবার অষ্টমবারের মতো উপস্থিত ছিলেন সিলেটের কামালবাজারে।

সুপারিশমালা প্রদান অনুষ্ঠানে প্রান্তিক কৃষক ও খামারিদের দাবি, প্রত্যাশা ও চাহিদা রাষ্ট্রের সামনে উপস্থাপনের এই কার্যক্রমটি অত্যন্ত অর্থবহ ও কার্যকর একটি আয়োজন হিসেবে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এর মধ্য দিয়ে কৃষক ও সরকারের নীতি নির্ধারকের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি হয়ে গেছে। প্রতি বছর এই সুপারিশমালা জাতীয় বাজেট প্রণয়নে ভূমিকা রাখে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষকের বাজেটপ্রাক বাজেটশাইখ সিরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্ব বাঘ দিবসে হবে ‘প্যান প্যাসিফিক টাইগার রান ঢাকা ২০২৬’

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ইতিহাসে বিদেশি কোচদের হতাশার গল্প

জুলাই ১৭, ২০২৬
ঘরে বসেই কয়েক মিনিটে রিটার্ন দাখিল করে তাৎক্ষণিক কর সনদ ও প্রাপ্তিস্বীকারপত্র পাচ্ছেন করদাতারা

দেশীয় প্রযুক্তিতে অনলাইন কর পরিশোধ সেবায় বেড়েছে রাজস্ব আয়

জুলাই ১৭, ২০২৬

ইউএস-বাংলা এয়ারলাইন্সের যুগপূর্তি, ২৫ উড়োজাহাজ নিয়ে ২০ গন্তব্যে ফ্লাইট

জুলাই ১৭, ২০২৬

দুর্দান্ত জয়ে তৃতীয় ম্যাচকে ‘ফাইনাল’ বানাল বাংলাদেশ

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT