চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অর্থনীতিতে বাংলাদেশের অর্জন অবিশ্বাস্য: বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ

রিজভী নেওয়াজ রিজভী নেওয়াজ
৩:৩৫ পূর্বাহ্ণ ১৭, অক্টোবর ২০১৫
অর্থনীতি
A A

অর্থনীতিতে বাংলাদেশের এগিয়ে যাওয়ার গল্পকে অবিশ্বাস্য বলে মনে করেন বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ডক্টর কৌশিক বসু। তার মতে, উচ্চ প্রবৃদ্ধি অর্জনকারী দেশের তালিকায় উপরের সারিতে থাকা বাংলাদেশ এখন রীতিমতো বিস্ময়ের। তবে তুষ্টিতে না ভুগে এই ধারা অব্যাহত রাখতে নীতি-নির্ধারকদের সদা জাগ্রত থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

বিশ্বমন্দার ধাক্কার পরপরই ২০১২ সালের ৫ সেপ্টেম্বর থেকে বহুজাতিক উন্নয়ন ব্যাংক বিশ্বব্যাংকের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন ডক্টর কৌশিক বসু। যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক প্রধান এই ভারতীয় বাঙালী কেন্দ্রীয় সরকারের প্রধান অর্থনীতিক উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন।

ল্যাটিন আমেরিকার দেশ পেরুতে সদ্য সমাপ্ত বিশ্বব্যাংক-আইএমএফ এর বার্ষিক সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। ঐ বৈঠকের পরই বাংলাদেশ নিয়ে উচ্চাশার কথা শোনালেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের প্রিয় ছাত্র ডক্টর বসু।

তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি যে মাত্রায় হচ্ছে, তা প্রায় ৭ শতাংশের কাছাকাছি। পৃথিবীর খুব বেশি জায়গায় সেরকম প্রবৃদ্ধি হচ্ছে না। বিশ্বব্যাংকসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো এমনটাই ধারণা করছে। বিশ্বের দেশগুলোর প্রবৃদ্ধি অর্জনের তালিকা তৈরি করলে বাংলাদেশের অবস্থান তালিকার ওপরের দিকে থাকবে।

‘বাঙালী হিসেবে এটা বলতে পারি, দশ বছর আগেও যদি ভাবা হতো বাংলাদেশ এখানে আসতে পারে কিনা, মনে হতো এর সম্ভাবনা খুবই কম,’ উৎসাহের সঙ্গে বললেন কৌশিক বসু, ‘সার্বিকভাবে পরিস্থিতি খুবই খুবই ইতিবাচক।’

তবে অর্থনীতিকে ভীষণ কঠিন একটি ব্যবস্থাপনা উল্লেখ করে তিনি বলেন, সুখবরে খুশি হয়ে বসে না থেকে সচেতন থেকে কাজ করে যেতে হবে।

Reneta

সামষ্টিক অর্থনীতিতো বটেই সামাজিক খাত বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য এবং মানব উন্নয়নে বাংলাদেশের অর্জনে বেজায় খুশী এক সময় বাংলাদেশ সরকারের গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এ কাজ করা বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ।

ভারতের উদাহরণ টেনে ড. বসু বলেন, ১৯৮০’র দশকে এবং ৯০’র দশকের শুরুর দিকে ভারতে ৭ বিলিয়ন ডলার রিজার্ভ হলেই বলা হতো দেশের খুব ভালো সময় যাচ্ছে। বাংলাদেশেরও গোড়ার দিকে তাই দেখা যাচ্ছে বলে মনে করেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের বর্তমানে ২৭ বিলিয়ন ডলারের মতো রিজার্ভ আছে, যা মুদ্রার দর ওঠানামার ক্ষেত্রে তথ্যদাতাদের ভয়ের মধ্যে ফেলে দেয়। কারণ এতো বড় অংক কেন্দ্রীয় ব্যাংকের হাতে একটি ক্ষমতা এনে দিয়েছে। তবে আন্তর্জাতিক মুদ্রাবাজার নিয়ত পরিবর্তনশীল হওয়ায় এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংককে সতর্ক হওয়ার পরামর্শ দেন কৌশিক বসু।

ডিসেম্বর মাসের মাঝামাঝি ড. কৌশিক বসু বাংলাদেশ সফর করবেন বলে জানিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের আমন্ত্রণে বাংলাদেশ-ভারত সম্পর্ক, এই অঞ্চলের অর্থনীতি, রাজনীতি নিয়ে গণবক্তৃতা করবেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বব্যাংক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিশু নির্যাতন বন্ধে এককাতারে সরকার ও মানবাধিকার কর্মীরা

পরবর্তী

আইএস এর প্রতি সদস্যকেই ১০ হাজার ডলার করে দিতে হয়

পরবর্তী

আইএস এর প্রতি সদস্যকেই ১০ হাজার ডলার করে দিতে হয়

নূর হোসেনকে খুব তাড়াতাড়ি ফেরত আনা হবে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’ আয়োজনে বিশিষ্টজনদের অংশগ্রহণ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT