নারীর প্রতি সহিংসতা, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন নেতিবাচক বিষয়ে অভিযোগ জানালে ৪৮ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নেবে ফেসবুক কর্তৃপক্ষ।
সেই সঙ্গে কী ব্যবস্থা নিয়েছে তাও একই সময়ের মধ্যে বাংলাদেশ সরকারকে জানাবে তারা।
সচিবালয়ে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে হওয়া বৈঠক বিষয়ে সংবাদ সম্মেলনে একথা জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম।
তিনি জানান, ফেসবুক কর্তৃপক্ষ আপত্তিকর কনটেন্ট অপসারণ ছাড়াও সব ধরনের সাইবার থ্রেট রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার বিষয়ে আশ্বাস দিয়েছে।
সম্প্রতি মালয়েশিয়া ও সিঙ্গাপুর সফরকালে প্রতিমন্ত্রী ফেসবুক ছাড়াও গুগল ও মাইক্রোসফট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন।






