চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

না ফেরার দেশে কে এম আর মঞ্জুর

শাকের আদনান শাকের আদনান
৫:০৮ পূর্বাহ্ণ ২৪, জানুয়ারি ২০১৬
অন্যান্য, শিল্প সাহিত্য
A A

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সাবেক সভাপতি কে এম আর মঞ্জুর ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গণে নেমে এসছে শোকের ছায়া।

ঢাকার ডেমরার আমুলিয়া খান পাড়া গ্রামে ১৯৫৬ সালের ৩০ মে জন্মগ্রহণ করেন কে এম আর মঞ্জুর। ১৯৮০ সালে ব্যবসা দিয়ে কর্ম জীবন শুরু করলেও চলচ্চিত্রের প্রতি ভালোবাসার টানে পরে জড়িয়ে যান চলচ্চিত্র অঙ্গণের সাথে।

চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাবেক এই সভাপতি জাতীয় পুরস্কারপ্রাপ্ত দাঙ্গা ও সিপাহীসহ ৪০টি সিনেমা প্রযোজনা করেছেন। কিছু দিন ধরে কিডনি ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন তিনি। শনিবার রাত পৌনে ৩টার দিকে উত্তরার বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কে এম আর মঞ্জুর।

চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলেন, চলচ্চিত্রের ভালোর জন্য চলচ্চিত্রের উন্নয়নের জন্য এমন কিছু নেই যা তিনি করেন নি। ছোট বড় সবাইকে চলচ্চিত্রের ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন।

বিভিন্ন সময় হকি ফেডারেশনের সাবেক সহ-সভাপতি, নিরাপদ সড়ক চাই আন্দোলনের কার্যনির্বাহী কমিটির আজীবন সদস্য, ঢাকা ক্লাব মেম্বার এবং বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড ও উত্তরা ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। ঢাকার বিখ্যাত অভিসার সিনেমা হলের মালিক ছিলেন কে এম আর মঞ্জুর।

Reneta

মরহুমের দুই ছেলে এবং তিন মেয়ে থাকেন মালয়েশিয়া এবং অস্ট্রেলিয়ায়। তারা দেশে ফিরলে মঙ্গলবার বাদ জোহর উত্তরা ৭ নম্বর সেক্টরের বড় মসজিদে এবং বাদ আছর এফডিসি প্রাঙ্গণে জানাযা হবে।

ডেমরার আমুলিয়া খান পাড়া গ্রামে বাদ এশা জানাযা শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবে কে এম আর মঞ্জুর।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রশ্নফাঁস ঠেকাতে দ্রুত বিচার আদালত গঠনের ঘোষণা মোদির

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর ট্রাইব্যুনালে

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাপানের ডেপুটি চিফ অফ মিশন

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট বন্ধ করা হয়েছে

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT