আরাফাত রহমান কোকোর প্রথম মৃত্যুবার্ষিকীতে তার কবর জিয়ারত করেছেন তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রোববার দুপুরে বনানি কবরস্থানে দোয়া ও কোরান শরীফ পাঠ করেন বেগম খালেদা জিয়া।
পরে তার গুলশানের বাসভবনেও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এছাড়া আলোচনা সভারও আয়োজন করে বিএনপি।
আলোচনায় সভায় অংশ নেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অন্যনা নেতারা।





