চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনয়শিল্পী সংঘের নতুন কমিটির শপথ বুধবার

মেহেদী মাসুদমেহেদী মাসুদ
২:৩৭ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০১৭
বিনোদন
A A

বুধবার শপথ নিচ্ছেন অভিনয়শিল্পী সংঘের নতুন নির্বাচিত কমিটির সদস্যরা। ওই দিন সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা ভবনের মিলনায়তনে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। অভিনয়শিল্পী সংঘের সভাপতি শহিদুল আলম সাচ্চু বলেন, ‘কাল বরেণ্য অভিনেতা হুমায়ুন ফরীদীর মৃত্যুদিন। আমাদের টিভি নাটকে তিনি যথেষ্ট অবদান রেখেছেন। আমরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই দিনেই শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

গত শুক্রবার অভিনয়শিল্পী সংঘের নির্বাচন অনুষ্ঠিত হয়। আজ রোববার দুপুরে চ্যানেল আই কার্যালয়ে কথা হলো নব নির্বাচিত সভাপতি শহিদুল আলম সাচ্চু ও সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিমের সঙ্গে।

নাসিম তাদেরকে নির্বাচিত করার জন্য সব শিল্পীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘নির্বাচনে যিনি প্রার্থী হন, সাধারণত তিনিই সবাইকে আপ্যায়ন করেন। কিন্তু এখানে ঘটেছে উল্টোটি। আমরা যারা প্রার্থী হয়েছি, ভোটাররা আমাদেরকে আপ্যায়ন করেছেন।’

এদিকে গত শুক্রবার অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে ভোট দেওয়ার জন্য পাবনা থেকে ঢাকায় আসার সময় সিরাজগঞ্জের তালগাছি এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন অভিনেতা মোজাম্মেল হক। একই দুর্ঘটনায় গুরুতর আহত হন অভিনেতা আব্দুল মালেক সরকারসহ আরও কয়েকজন। মোজাম্মেল হক পাবনা সদর উপজেলার নুরপুর এলাকার বাসিন্দা, তিনি পাবনার অনুশীলন ৮০ থিয়েটারের সদস্য।

এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে নাসিম বলেন, ‘আমরা গভীর শোক প্রকাশ করছি। নির্বাচনের পর আমরা মোজাম্মেল হকের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। গুরুতর আহত আব্দুল হকের চিকিৎসার খরচ বহন করার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিচ্ছি।’

অভিনয়শিল্পী সংঘ গঠিত হয় ২০০২ সালে। এবারই প্রথম সংগঠনটির কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

Reneta

এ ব্যাপারে শহিদুল আলম সাচ্চু বলেন, ‘আহ্বায়ক কমিটিতে যারা ছিলেন, তারাই নির্বাচনের প্রয়োজন অনুভব করেছেন। সবাই মিলে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন। শিল্পীরা আমাকে নির্বাচিত করেছেন, আমি অভিভূত। এখন সবাইকে সঙ্গে নিয়ে শিল্পীদের জন্য কাজ করব।’

শুরুতেই নতুন কমিটির কাছে গুরুত্ব পাবে নতুন একটি গঠনতন্ত্র তৈরি। সাচ্চু আরও বলেন, ‘নতুন একটি গঠনতন্ত্র করব। শিল্পীদের সঠিকভাবে নিবন্ধনের কাজটি করব। অনেক পরিকল্পনা মাথায় আছে। জ্যেষ্ঠ ও কনিষ্ঠ শিল্পীদের মধ্য থেকে নির্বাচিত ব্যক্তিদের নিয়ে কমিটির সঙ্গে বৈঠক করে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত করব।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়শিল্পী সংঘ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘুষি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

এপ্রিল ২৯, ২০২৬

ফাইনালে লিড নিয়েও চাইনিজ তাইপের কাছে হারল বাংলাদেশ

এপ্রিল ২৯, ২০২৬

শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের সাথে পশুর হাটের ইজারা নিয়ে দ্বন্দ্ব ছিল নিহত টিটনের

এপ্রিল ২৯, ২০২৬

ছাদ যেন পরিপূর্ণ ফসলি উদ্যান

এপ্রিল ২৯, ২০২৬

বিশ্বকাপ খেলতে না যাওয়া সরকারের ‘মারাত্মক ভুল’ সিদ্ধান্ত ছিল: সাকিব

এপ্রিল ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT