চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনয়কে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করবে শিল্পী সংঘ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫০ অপরাহ্ণ ২৮, জুন ২০১৯
বিনোদন
A A
পুরনো ছবি:

পুরনো ছবি:

অভিনয়কে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করাই হবে অন্যতম বড় উদ্দেশ্য। অভিনয় শিল্পী সংঘের নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে এমন আশাবাদের কথাই বললেন সদ্য নির্বাচিত অভিনয় শিল্পী সংঘের সভাপতি শহীদুজ্জামান সেলিম।

শুক্রবার (২৮ জুন) শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অভিনয় শিল্পী সংঘের নব নির্বাচিতদের অভিষেক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে পরস্পরকে শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো নতুন কমিটি।

অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা মামুনুর রশীদ, আফরোজা বানু ও কে এস ফিরোজ ফুল দিয়ে নব নির্বাচিতদের শুভেচ্ছা জানান। নব নির্বাচিতরা ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন তাদের প্রতিদ্বন্দ্বিদেরকে। আয়োজনে আরও উপস্থিত ছিলেন নাটকের সঙ্গে যুক্ত প্রযোজক, পরিচালক ও নাট্যকারদের সংগঠনের নেতারা।

সংগঠনে সভাপতিত্বের দায়িত্ব কাঁধে নিয়ে শহীদুজ্জামান সেলিম বলেন, অভিনয়কে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার বিষয়টিকেই সর্বোচ্চ গুরত্ব দেয়া হবে। তিনি জানান, একজন অভিনয়শিল্পীর পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রে পেশা হিসেবে যেন ‘অভিনয়শিল্পী’ লিখতে পারেন সেই কাজটি করে যেতে চাই। এরজন্য সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের সঙ্গে শিগগির বসার কথাও জানান সেলিম।

কর্মপরিকল্পনা জানিয়ে সভাপতি আরো বলেন, ছোট পর্দার বহু গুণী অভিনেতা আছেন যারা এখন প্রবীন। তাদের নিয়ে তথ্যচিত্র নির্মাণের মাধ্যমে নাটকের তাদের অবদান তুলে ধরার পরিকল্পনার কথাও জানান তুখোর এই অভিনেতা। এছাড়াও সামনে থেকে অভিনয়শিল্পীদের তথ্য সংরক্ষণের জন্য একটা ওয়েবসাইট তৈরির কথাও জানান তিনি।

সভাপতি জানান, অভিনয় শিল্পী সংঘের প্রতিষ্ঠা দিবসে সবাইকে নিয়ে এই দিনটি উদযাপন করার পরিকল্পনা চলছে। এছাড়া সংগঠনটি নিয়ে সৃষ্ট জটিলতা ও আদালতের নিষেধাজ্ঞা নিয়েও কথা বলেন সেলিম। তিনি বলেন, যারা এই কাজটি করেছেন তাদের প্রতি আমরা নিন্দা জানাই। তবে এর উত্তর আমরা আইনের মাধ্যমেই দেব।

Reneta

২১ জুন শিল্পকলা একাডেমিতে অভিনয়শিল্পী সংঘের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২১টি আসনের জন্য লড়াই করেন ৫১ জন অভিনয়শিল্পী। সেখানে শহীদুজ্জামান সেলিম সভাপতি ও আহসান হাবিব নাসিম সাধারণ সম্পাদব নির্বাচিত হন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয় শিল্পী সংঘনাসিমলিড বিনোদনশহীদুজ্জামান সেলিম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কক্সবাজারে পুলিশ ও বিজিবি’র সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ভাইসহ নিহত ৪

পরবর্তী

যৌন হয়রানির অভিযোগ করে নিরাপত্তাহীনতায় রাবির ২ ছাত্রী

পরবর্তী

যৌন হয়রানির অভিযোগ করে নিরাপত্তাহীনতায় রাবির ২ ছাত্রী

টেনেটুনে ২০০’র ঘরে শ্রীলঙ্কা

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT