চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেনেটুনে ২০০’র ঘরে শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০০ অপরাহ্ণ ২৮, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপ থেকে আগেই ছিটকে গেছে সাউথ আফ্রিকা। শুক্রবার প্রোটিয়াদের লড়াইটা শুধু সম্মানের। কিন্তু বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার আশা জিইয়ে রাখতে মাঠে নেমে সাউথ আফ্রিকার সামনে ২০৪ রানের টার্গেট রাখল শ্রীলঙ্কা।

আগের ম্যাচে আয়োজক ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে চমক দিয়েছে লঙ্কাবাহিনী। কিন্তু এদিন ব্যাটিং বিপর্যয় কাটিয়ে প্রোটিয়াদের বিরুদ্ধে বড় রান তুলতে পারল না শ্রীলঙ্কা। প্রোটিয়া পেসারদের বিরুদ্ধে মাত্র ২০৩ রানে গুটিয়ে যায় তারা।

টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান প্রোটিয়া অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসিস। ম্যাচের প্রথম বলেই লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নকে ড্রেসিংরুমের রাস্তা দেখিয়ে প্রোটিয়াদের স্বপ্নের শুরু দেন কাগিসো রাবাদা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি শ্রীলঙ্কা।

নিয়মিত উইকেট হারাতে থাকে লঙ্কাবাহিনী। শ্রীলঙ্কা ইনিংসের সর্বোচ্চ স্কোর ৩০। কুশল পেরেরা ও আভিষ্কা ফার্নান্দেজ দু’জনেই ৩০ রান করে করেন। এ দুজন ছাড়াও ধনঞ্জয় ডি সিলভা ২৪ ও কুলশ মেন্ডিস ২৩ রান করেন।

সাউথ আফ্রিকার হয়ে ক্রিস মরিস ও প্রিটোরিয়াস তিনটি করে উইকেট নেন। রাবাদা নেন এক উইকেট।

মাঠে স্বাভাবিকভাবেই চলছিল খেলা। কিন্তু হঠাতই বোলার-ব্যাটসম্যান ও অন্য ফিল্ডারদের সঙ্গে মাটিয়ে লুটিয়ে পড়লেন আম্পায়াররাও। গ্যালারিতে বসে যারা খেলা দেখছিলেন তারা প্রথমে কিছুই বুঝে উঠতে পারেননি। পরে দেখা যায়, এক ঝাঁক মৌমাছির আক্রমণেই মাঠের মধ্য ত্রাহি ত্রাহি অবস্থা সবার।

Reneta

ম্যাচের ৪৮তম ওভারে ঘটে এই অবস্থা। মৌমাছির আক্রমণের পর খেলা কয়েক মিনিট বন্ধ থাকে। পরে অবশ্য কোনো ঝামেলা ছাড়াই ইনিংস শেষ হয়।

ক্রিকেট মাঠে মৌমাছির হানা অবশ্য এটাই প্রথম নয়। ২০১৭ সালে জোহান্সবার্গে সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কার মধ্যই চলা এক ম্যাচে আচমকাই মাঠে হানা দেয় হাজার হাজার মৌমাছি। তখনো খেলোয়াড়-আম্পায়াররা মাটিতে লুটিয়ে নিজেদের রক্ষা করেছিলেন।

সেসময় খেলা ১০ মিনিট বন্ধ রাখতে হয়েছিল। পরে মাঠ কর্মীরা পুরো মাঠে স্প্রে ছড়িয়ে দিলে চলে যায় সব মৌমাছি।

২০১৭ সালে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত পাকিস্তান কাপ চলার সময় এমন ঘটনা ঘটেছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যৌন হয়রানির অভিযোগ করে নিরাপত্তাহীনতায় রাবির ২ ছাত্রী

পরবর্তী

টাইগার শোয়েবের জন্য বশির চাচার অপেক্ষা

পরবর্তী

টাইগার শোয়েবের জন্য বশির চাচার অপেক্ষা

নিউইয়র্কে বাংলাদেশি মালিকানাধীন দোকানে অগ্নিকাণ্ড

সর্বশেষ

ডিসেম্বরে সরে দাঁড়ানোর আভাস দিলেন স্কালোনি

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে হাম প্রতিরোধে টিকাদান ও গবেষণা সেমিনার

জুলাই ২০, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডায় প্রবাসীদের ফিফা বিশ্বকাপকে ঘিরে সম্প্রীতির মিলনমেলা

জুলাই ২০, ২০২৬

সন্ধ্যায় শরিক ও জোট নেতাদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

জুলাই ২০, ২০২৬

টানা আট রাত ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT