চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অন্যান্য দল এগুলো মিস করে না’

common common
১:২৮ অপরাহ্ণ ২৫, ডিসেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্যাচ মিসে ডুবল বাংলাদেশের আশার তরী। প্রথম ইনিংসে ভারতের বেশ কয়েকটি সুযোগ হারায় সাকিব আল হাসানের দল। আর জয়ের খুব কাছে দাঁড়িয়ে রবীচন্দ্রন অশ্বিনের ক্যাচ মিসে না স্বপ্নভঙ্গের হতাশা নিয়ে মাঠ ছাড়ে দল।

মিরপুর টেস্টের চতুর্থ দিনের সকালে দ্রুত উইকেট তুলে নিয়ে বড় আশাই জাগিয়েছিল বাংলাদেশ। তবে মুমিনুল হকের হাতে অশ্বিনের ক্যাচ মিসের পর একটু একটু করে ম্যাচ হেলে যায় ভারতের দিকে। ৭৪ রানে ৭ উইকেট হারানো দল পরের ৭১ রান তুলেছে কোনো উইকেট না হারিয়ে।

১ রানে জীবন পান অশ্বিন। তিনিই ৪২ রানে অপরাজিত থেকে প্রথম সেশনেই এনে দেন ৩ উইকেটের রোমাঞ্চকর জয়। শ্রেয়াস আয়ার অপরাজিত থাকেন ২৯ রানে।

খেলা শেষে সংবাদ সম্মেলনে আসা বাংলাদেশ অধিনায়ক সাকিবের কণ্ঠে ঝরল আক্ষেপ। স্বীকার করলেন দুই ইনিংসেই সুযোগ হারানোর যোগফলই গড়ে দিয়েছে ব্যবধান।

‘হতাশাজনক, এগুলোই হয়ত বড় পার্থক্য গড়ে দিয়েছে। প্রথম ইনিংসে তিনশ না হয়ে ওদের আড়াইশ হতে পারতো। দ্বিতীয় ইনিংসে অবশ্যই সুযোগ ছিল, এটা ক্রিকেটের অংশ তারপরও একটু হতাশাজনক যে অন্যান্য দলগুলো এগুলো মিস করে না আমরা যা নরম্যালি মিস করি।’

নিজেদের ভুল তো বটেই প্রতিপক্ষ দলের দুই ব্যাটার আয়ার ও অশ্বিনের অবদানের কথাও বলেছেন সাকিব, ‘আমার মনে হয় ওরা খুব ভালো ব্যাটিং করেছে। ওই সময় অশ্বিন ও আয়ার দুজনই ভালো ব্যাটিং করেছে। ব্যাটিং করার জন্য উইকেট সহজ ছিল না। ওরা যেভাবে ব্যাটিং করেছে ওদের কৃতিত্ব দিতে হয়। আমরা চেষ্টা করেছি সব দিক থেকেই।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যাচ মিসবাংলাদেশ-ভারত টেস্ট সিরিজমিরপুরলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এনজিওতে নারীদের কাজে তালেবানের নিষেধাজ্ঞায় ইইউ’র নিন্দা

পরবর্তী

বড়দিনের আনুষ্ঠানিকতায় পোপ ফ্রান্সিসের কণ্ঠে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ

পরবর্তী

বড়দিনের আনুষ্ঠানিকতায় পোপ ফ্রান্সিসের কণ্ঠে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ

জোহানেসবার্গের কাছে ট্যাঙ্কার বিস্ফোরণে ১০ জন নিহত

সর্বশেষ

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT