চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অঙ্কিতাকে ভুলতে পারেননি সুশান্ত, খারাপ ব্যবহার করতেন রিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০১ পূর্বাহ্ণ ২০, জুন ২০২০
বিনোদন
A A

অঙ্কিতার সঙ্গে বিচ্ছেদের পর একের পর এক সম্পর্কে ব্যর্থতা সুশান্তকে ঠেলে দিচ্ছিল বিষণ্ণতার দিকে। চিকিৎসককে তিনি বলেছিলেন অঙ্কিতার মতো করে তাকে কেউ ভালবাসতে পারেনি। শুধু তাই নয়, রিয়া চক্রবর্তীর ব্যবহারেও অসন্তুষ্ট ছিলেন সুশান্ত।

সুশান্তের আত্মহত্যার পর তদন্ত করে জানার চেষ্টা করা হচ্ছে তার বিষণ্ণতার পেছনের কারণগুলো। জিজ্ঞাসাবাদ করা হয়েছে সুশান্তের চিকিৎসক কেশরি চাভড়াকেও। তিনি অভিনেতার সম্পর্কে গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য জানিয়েছেন।

কেশরি জানিয়েছেন, সুশান্ত বিষণ্ণতায় ভুগছিলেন। রাতে ঘুমাতে পারতেন না। মনে অদ্ভুত অনেক চিন্তা আসতো তার। অঙ্কিতার সঙ্গে ব্রেকআপের পর তিনি বেশ কিছু সম্পর্কে জড়িয়েছিলেন। তার মাঝে কৃতি শ্যানন এবং আরেক নির্মাতার মেয়েও আছেন। কিন্তু প্রতিটিতেই ব্যর্থ হওয়ার পর তিনি বুঝতে পেরেছিলেন যে অঙ্কিতার মতো করে তাকে কেউ ভালবাসতে পারেনি। তার সঙ্গে সম্পর্ক ভেঙে ভুল করেছেন তিনি।

চিকিৎসক আরও জানান, সুশান্তের মনে হতো যে তিনি বাইপোলার মাইন্ডের সমস্যায় ভুগছেন। এছাড়াও তিনি জানিয়েছেন রিয়া চক্রবর্তীর ব্যবহারে তিনি অসন্তুষ্ট। রিয়ার সঙ্গে প্রায়ই তার ঝগড়াঝাঁটি হতো। যে কোনও ব্যাপারেই রিয়া খুব বিরক্তি দেখাতেন। ফলে আরও বেশি অবসাদগ্রস্ত হয়ে পড়ছিলেন তিনি।

এছাড়াও সুশান্তের ফিল্ম ক্যারিয়ার নিয়ে গেল কয়েকদিনে উঠে এসেছে নানান তথ্য। যেগুলো আগে কখনো প্রকাশ্যে আসেনি। সুশান্ত যে নেপোটিজমের শিকার তা নিয়েও গত কয়েকদিনে অনেকেই অনেক তথ্য সামনে এনেছেন।

রবিবার রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে বলিউডের তারকা অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। এদিন দুপুরে মুম্বাইয়ের নিজ বাসা থেকে এই অভিনেতার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। সোমবার পুলিশের দেয়া রিপোর্টে বলা হয়েছে, আত্মহত্যা করেছেন এই অভিনেতা। বিগত ছয় মাস ধরে হতাশায় ভুগছিলেন তিনি। সুশান্ত

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অঙ্কিতারিয়া চক্রবর্তীসুশান্ত সিং রাজপুত
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন কুঁড়ি স্পোর্টস জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের শুভ উদ্বোধন

জুলাই ২১, ২০২৬

গায়ানা উপকূলে ফেরি ডুবি: নিহত ২৭, নিখোঁজ ৮৩

জুলাই ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

জুলাই ২১, ২০২৬

‘বরবাদ’ টিমের নতুন সিনেমার নাম কি ‘নিঃস্ব’?

জুলাই ২১, ২০২৬

ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে নিহত ৯, আটকা অন্তত ১৫

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT