চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অগ্রিম জন্মদিন পালন করে ভক্তদের ধন্যবাদ সাকিবের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৪ পূর্বাহ্ণ ২৪, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

শনিবার সাকিব আল হাসানের জন্মদিন। আজ ৩১-এ পা দিলেন সাকিব। তবে ভক্তদের সঙ্গে জন্মদিনের আগাম কেক কেটে ফেলেন আগের দিনই। বেশ আড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে জন্মদিন উদযাপন করেন। শনিবার ব্যস্ততা আছে টাইগার অলরাউন্ডারের। এ কারণেই শুক্রবার জন্মদিন পালন করেন তিনি।

শুক্রবার জন্মদিন উপলক্ষ্যে মিরপুরের সাকিব’স ৭৫ রেস্টুরেন্ট ও কনভেনশন হলে ব্যাপক আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের স্পন্সর ছিল ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম ‘লিংকআস’।

অনুষ্ঠানে সাকিব আল হাসান ভক্তদের ধন্যবাদ জানান। বলেন, ‘সবাইকে অনেক ধন্যবাদ এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য। সবার জন্য অনেক ভালোবাসা। আমি একবার বলাতেই আপনারা সবাই এসেছেন। আমি জানি দূরে থেকে আসতে অনেকের কষ্ট হয়েছে। হয়তো আপনাদের প্রতিটি গ্রুপের আলাদা আলাদা প্ল্যান ছিল এই দিনটা নিয়ে। কিন্তু আমি আয়োজন করাতে আপনারা সবাই সাড়া দিলেন তাই সবার প্রতি ভালোবাসা। আমি খুবই আনন্দিত। আমি গর্ববোধ করি যে, আপনারা এভাবে আমাকে সার্পোট দিয়ে যাচ্ছেন।’

‘কয়েক বছর ধরেই দেখা গেছে এই দিনটাতে আপনারা কেক নিয়ে আসতেন। আর আমি কেক কেটে চলে যেতাম। তাই এবার ভিন্নভাবে আয়োজন করলাম। আপনাদের সাথে পুরো বছরে হয়তো বেশি দেখা হয় না। কারো সাথে হলেও তা খানিক সময়ের জন্য। তাই আপনাদের সাথে অনেকটা সময় আলাদা করে কাটানোর জন্যই এই আয়োজন।,’-যোগ করেন টাইগার সুপারস্টার।

গণমাধ্যমকেও সাকিব ধন্যবাদ জানান। সাংবাদিকদের উদ্দেশ্য তিনি বলেন, ‘সাংবাদিক ভাইদের অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। এই অল্প সময়ে শোনামাত্র আপনারা এসেছেন তার জন্য আমি আনন্দিত।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসসাকিব আল হাসান
শেয়ারTweetPin1

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT