গত কয়েকমাসে অন্তত ১১ হাজার কর্মী ছাটাইয়ের পর সম্প্রতি এক আভ্যন্তরীন মিটিংয়ে আরও কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত দিলেন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ। জুকারবার্গ বলেন, ম্যানেজারদের ম্যানেজার থাকার বিরোধি তিনি। যে সকল ম্যানেজার অপ্রয়োজনে বড় দল তৈরি করেছেন তাদের বেতন দেবেনা ফেসবুক।
জুকারবার্গ বলেন, ‘আমি মনে করিনা আপনারা এমন একটা ম্যানেজমেন্ট স্ট্রাকচার চান যেখানে ম্যানেজারের নিচে ম্যানেজার কাজ করে, সেই ম্যানেজারের নিচে তাদের ম্যানেজার থাকে এবং সেই ম্যানেজারের নিচে কর্মীরা কাজ করেন।’ তিনি বলেন, এত ম্যানেজার আমার পছন্দ নয়।
গত নভেম্বরে ফেসবুক তার ১৩ শতাংশ কর্মী ছাঁটাই করে। যা ছিল ফেসবুকের ইতিহাসে প্রথমবার এবং সবচেয়ে বড় কর্মী ছাঁটাইয়ের ঘটনা। করোনা মহামারীর কারণে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সামনে উদ্ভুত হওয়া সংকট ফেসবুকের উপরেও যে খুব ভালোভাবে পড়েছিল তা এই কর্মী ছাঁটাইয়ের মধ্যেই স্পষ্ট।







