চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুবিনের জন্মদিনে স্ত্রী গরিমার আবেগঘন বার্তা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩০ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০২৫
বিনোদন
A A
জুবিনের জন্মদিনে স্ত্রী গরিমার আবেগঘন বার্তা, উচ্ছ্বাস ও ভালোবাসার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মঙ্গলবার (১৮ নভেম্বর) প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের ৫৩তম জন্মদিন। এদিন তাকে আবেগভরা বার্তায় স্মরণ করলেন তার স্ত্রী গরিমা গার্গ। নিজের ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করে গরিমা লেখেন স্বামীর অনুপস্থিতি কতটা কষ্টের এবং তাকে কতটা মিস করছেন!

পোস্টে তাদের দাম্পত্য জীবনের নানা স্মৃতি ২০০২ সালে বিয়ের পরের নানান মুহূর্ত তুলে ধরেন গরিমা। তিনি লিখেছেন, জীবনের পথচলায় জুবিনের সঙ্গে কাটানো সময়, তৈরি করা স্মৃতি ও গভীর বন্ধন আজ তাকে আরও বেশি মনে করিয়ে দিচ্ছে।

ভারতের সংগীত জগতে, বিশেষ করে অসমিয়া সংস্কৃতিতে তার অসামান্য অবদানের জন্য পরিচিত ছিলেন জুবিন গার্গ। পাশাপাশি তিনি হিন্দি ও বাংলা চলচ্চিত্রেও গান গেয়েছেন।

Banglabid

প্রয়াত গায়কের প্রতি শ্রদ্ধা জানিয়ে গত মাসে গুয়াহাটির একটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় তার অভিনীত চলচ্চিত্র ‘রই রই বিনালে’। ছবিটি মুক্তির পর তুমুল সাড়া পায়। জুবিনের ভক্তরা এটি দেখতে প্রেক্ষাগৃহে হুমড়ি খেয়ে পড়েন। জুবিন ভক্তদের এই ভালোবাসা দেখে ছবির পরিচালক রাজেশ ভূঞা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আসামে নতুন রেকর্ড হয়েছে- সকালের শোতেই কোনো সিনেমা এত ভালো সাড়া পেয়েছে! জুবিনের স্বপ্ন পূরণ হলো। এই সিনেমা শুধু আমাদের নয়, পুরো আসামের। তার আরও অনেক অসমাপ্ত প্রকল্প রয়েছে, যেগুলো আমরা একসঙ্গে সম্পূর্ণ করার চেষ্টা করব।”

গত ১৯ সেপ্টেম্বর জুবিন গার্গের মৃত্যু হয় সিঙ্গাপুরে। যেখানে তিনি একটি শোতে অংশ নিতে গিয়েছিলেন। তার মৃত্যুর ঘটনাটি তদন্তে নেমেছে আসাম সরকার। মামলাটি তদন্তের জন্য একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করা হয়েছে। এখন পর্যন্ত গায়ক জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, ব্যান্ডমেট জ্যোতি গোস্বামী, সহ-গায়িকা অমৃতপ্রভা মহন্ত, তার চাচাতো ভাই সন্দীপন গার্গসহ মোট সাতজনকে গ্রেপ্তার করে বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে।

Reneta

সম্প্রতি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, এসআইটি আগামী ৮ ডিসেম্বরের মধ্যে মামলার চার্জশিট আদালতে জমা দেবে। লাইভমিন্ট

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গরিমাজুবিনজুবিন গার্গজুবিন ভক্তপ্রেক্ষাগৃহসিনেমাস্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

অধিক বৃষ্টিপাতে জাজিরায় বর্ষাকালীন সবজি চাষ বিলম্বিত

আগস্ট ১০, ২০২৬

পশ্চিমবঙ্গের ভূতবাগানে মমতা বন্দোপাধ্যায়ের ওপর হামলা

আগস্ট ১০, ২০২৬

দেশে অসময়ে আম উৎপাদন বাড়ছে

আগস্ট ১০, ২০২৬

দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হারে এবার এগিয়ে ছেলেরা

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

এসএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫-এ এবারও এগিয়ে মেয়েরা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT