চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কফিনবন্দি জুবিন, নিজেকে সামলাতে ব্যর্থ স্ত্রী গরিমা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৯ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
A A
শ্রদ্ধাঞ্জলি জানাতে ভিড়ের মধ্যে নারী ও পুরুষরা জড়ো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিঙ্গাপুরে যখন গিয়‌েছিলেন জুবিন গার্গ তখন তার শরীরে কোন সমস্যা ছিল না। দিব্যি সুস্থ তিনি। কিন্তু স্কুবা ডাইভিং যে তার প্রাণ কেড়ে নেবে, তা ভাবতে পারেননি কেউ। ময়নাতদন্তের পর প্রয়াত গায়কের দেহ গুয়াহাটী বিমানবন্দরে পৌঁছায় রবিবার সকালে। সেখানে কফিনবন্দি স্বামীকে দেখে নিজেকে সামলাতে পারলেন না স্ত্রী গরিমা গার্গ। প্রয়াত স্বামীর বুকের উপরে ‘গামছা’ রাখতে গিয়ে অঝোর কান্না তার।

এদিন বিমানবন্দরে জুবিনের স্ত্রী গরিমা রাজ্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রয়াত স্বামীর দেহ আনতে গিয়েছিলেন। উপস্থিত সবার  চোখই তখন কান্না ভেজা। ঘনঘন চোখ মুছতে দেখা গিয়েছে গরিমাকেও। তখনও তিনি নিজেকে ধরে রেখেছিলেন। কিন্তু বিমানবন্দরে কফিনবন্দি স্বামীর দেহ দেখে নিজেকে আর ধরে রাখতে পারেননি তিনি।

জুবিনের বুকের উপরে ‘গামছা’ রাখতে গিয়ে অঝোরে কাঁদতে থাকেন গরিমা। সেই দৃশ্য দেখে নিজেদের সামলাতে পারেননি রানওয়েতে জড়ো হওয়া প্রত্যেকে। পরে কফিনটি ফুল দিয়ে সাজানো অ্যাম্বুলেন্সে করে যাত্রা শুরু করে।

গায়কের দেহ প্রথমে নিয়ে যাওয়া হয় তার কাহিলিপারার বাসভবনে। সদ্যপ্রয়াত গায়ক-পুত্রের ৮৫ বছরের বাবা এবং গায়কের পরিবার থাকেন সেখানে। পরে দেহ নিয়ে যাওয়া হয় অর্জুন ভোগেশ্বর বরুয়া স্পোর্টস কমপ্লেক্সে, যেখানে শনিবার রাত থেকে হাজার হাজার মানুষ শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে!

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে শনিবার জানিয়েছিলেন, “গভীর দুঃখের সঙ্গে আসাম সরকার জানাচ্ছে, সকলের প্রিয় শিল্পী জুবিন গার্গের দেহ রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত অর্জুন ভোগেশ্বর বরুয়া স্পোর্টস কমপ্লেক্সে (সরুসাজাই স্টেডিয়াম) রাখা থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গরিমা গার্গজুবিন স্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত।

কারিগরি বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

আগস্ট ২, ২০২৬
ছবি: বিবিসি।

রাশিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ৩, আহত ২১

আগস্ট ২, ২০২৬

‘কঙ্কালের মতো দেখতে’, গায়িকাকে ঘিরে নেটিজেনদের মন্তব্য!

আগস্ট ২, ২০২৬
ছবি: বিবিসি।

‘দ্রুত’ চুক্তির শর্তে ইরানে হামলার সিদ্ধান্ত বাতিল ট্রাম্পের

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT