চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুবিনের মৃত্যুর ১ মাস পরেও অশান্ত আসাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৬ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০২৫
বিনোদন
A A

আসামের জনপ্রিয় শিল্পী জুবিন গার্গের মৃত্যুর প্রায় এক মাস হতে চললো। তবুও যেন শান্ত হচ্ছে না আসামের পরিস্তিতি। প্রথমে প্রিয় শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেন আসামবাসী। এর মধ্যে জুবিনের মৃত্যু ঘিরে নানা গুঞ্জন চাউর হয়।

এরপর থেকেই বিচারের দাবিতে সোচ্চার ভক্তরা। তবে বুধবার (১৫ অক্টোবর) পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেটা এতটাই যে পুলিশকে ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছুঁড়তে হয়।

বুধবার (১৫ অক্টোবর) জুবিন গার্গের মৃত্যুর মামলায় গ্রেপ্তার পাঁচ অভিযুক্ত ব্যক্তিকে জেলা কারাগারে আনা হয়। এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্ত ব্যক্তিদের গাড়ি জেলের ফটকে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত ভক্তরা বিক্ষোভ শুরু করেন। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভক্তরা অভিযুক্ত ব্যক্তিদের বহনকারী গাড়িতে পাথর নিক্ষেপ শুরু করেন। এতে বেশ কয়েকটি গাড়ি, এমনকি একটি পুলিশ ভ্যানও ক্ষতিগ্রস্ত হয়।

গ্রেপ্তার পাঁচজন হলেন সংগঠক শ্যামকানু মহন্ত, গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, চাচাতো ভাই ও বরখাস্ত এপিএস কর্মকর্তা সন্দীপন গার্গ এবং দুই নিরাপত্তাকর্মী; যাদের মধ্যে একজনের নাম নন্দেশ্বর বরা। এদিন বিকেলেই বিচারক তাদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

অভিযুক্ত ব্যক্তিদের বহনকারী গাড়িবহর জেল চত্বরে ঢোকার সময় ‘জাস্টিস ফর জুবিন’ স্লোগান দিতে দিতে শত শত ভক্ত ভিড় জমান। হঠাৎই বিক্ষোভকারীরা সহিংস হয়ে ওঠেন। একপর্যায়ে পুলিশ আকাশে গুলি ছুড়ে ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে ভিড় ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

Reneta

এর মধ্যে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে অতিরিক্ত বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রশাসন। জেলার বিভিন্ন সংবেদনশীল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে আছে, তবে উত্তেজনা এখনো বিরাজ করছে।’

জুবিন গার্গ ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময় মারা যান। তার বয়স হয়েছিল ৫২ বছর। পরের দিনই তার নর্থ ইস্ট ফেস্টিভ্যালে পারফর্ম করার কথা ছিল। সেদিন স্কুবা ডাইভিংয়ের সময় জুবিন অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে কাছের হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। আকস্মিক এই মৃত্যুতে আসাম ও সমগ্র ভারতের সংগীতজগতে শোকের ছায়া নেমে আসে। – ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আসামআসামের জনপ্রিয় শিল্পীজুবিন গার্গজুবিনের মৃত্যুলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকায় ঝড়-বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

এপ্রিল ২৬, ২০২৬

৯ জন নিয়ে টানা দ্বিতীয়বার এশিয়ার চ্যাম্পিয়ন আল-আহলি

এপ্রিল ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জনতা পার্টি বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম সারোয়ার মারা গেছেন

এপ্রিল ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউসে গুলির ঘটনায় আহত নিরাপত্তা কর্মকর্তা ভালো আছে: ট্রাম্প

এপ্রিল ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউসে গুলি, মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

এপ্রিল ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT