ক্রিকেট

অবশেষে ওয়ানডেতে এনামুল, ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রিকেটাররা মাঠে প্রস্তুতি নিচ্ছেন, একজন সাংবাদিক সাক্ষাৎকার নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটাররা মাঠে প্রস্তুতি নিচ্ছেন, একজন সাংবাদিক সাক্ষাৎকার নিচ্ছেন, বাংলাদেশ ও শ্রীলঙ্কা দলের খেলোয়াড়রা।. Channel i News – চ্যানেল আই নিউজ

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টসে হেরে শুরুতে ব্যাটিং করবে বাংলাদেশ। তামিম ইকবালের নেতৃত্বে একাদশে ফিরেছেন হজের জন্য ওয়েস্ট ইন্ডিজ সফরে ছুটিতে থাকা মুশফিকুর রহিম। উইকেটের পেছনে থাকবেন তিনিই। দীর্ঘদিন পর ওয়ানডেতে সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয়।

শুক্রবার বাংলাদেশ সময় ১টা ১৫ মিনিটে মাঠে গড়িয়েছে তিন ম্যাচের সিরিজটি। উইন্ডিজ সফরের দলে স্পিনারদের আধিক্য থাকলেও জিম্বাবুয়ের বিপক্ষে আক্রমণ নেতৃত্বে থাকছেন পেসাররা। মোস্তাফিজুর রহমানের সঙ্গে আছেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। পেস আক্রমণে ঝুঁকে পড়ায় কাটা পড়েছেন দুই স্পিনার তাইজুল ইসলাম ও নাসুম আহমেদ।

ঘরোয়া ক্রিকেটে ওয়ানডেতে রানের ফোয়ারা ছুটিয়ে টেস্ট ও টি-টুয়েন্টি দলে জায়গা হলেও ওয়ানডেতেই খেলা হচ্ছিল না এনামুল হক বিজয়ের। অবশেষে কপাল খুলেছে তার। নাজমুল হোসেন শান্তর জায়গায় খেলছেন তিনি। আছেন মোসাদ্দেক হোসেন সৈকতও।

ওয়ানডেতে সাম্প্রতিক পারফরম্যান্স, জয়-পরাজয় ও শক্তিমত্তার বিচারে এগিয়ে সফরকারী বাংলাদেশই। মুখোমুখি শেষ ১৯ বারের দেখায় একবারও জিততে পারেনি জিম্বাবুয়ে। স্বাগতিকরা টাইগারদের বিপক্ষে সবশেষ ওয়ানডে জিতেছে ২০১৩ সালে। এ পর্যন্ত দুদলের মুখোমুখিতে ৭৮ ম্যাচে বাংলাদেশের জয় ৫০টি, বিপরীতে ২৮ ম্যাচে জয় স্বাগতিকদের।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন।

বিষয়:তামিম বিজয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…