তৃতীয় মাত্রা’র জিল্লুর রহমানের মায়ের কুলখানি শুক্রবার

শ্রদ্ধাঞ্জলি জানাতে পরিবারের সদস্যরা মায়ের কুলখানি অনুষ্ঠানে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
চ্যানেল আইয়ের জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’র উপস্থাপক জিল্লুর রহমানের মা শামীম পারভীন-এর কুলখানি আগামীকাল শুক্রবার। এদিন আসরের নামাজের পর গুলশান-২ এর শুলশান সোসাইটি জামে মসজিদে কুলখানির আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। এসময় সকলের উপস্থিতি এবং দোয়া কামনা করেন তারা।
এর আগে সোমবার ২৭ মে রাতে রাজধানীর বনানীর বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জিল্লুর রহমানের মা শামীম পারভীন। তার মৃত্যুতে শোক জানায় চ্যানেল আই পরিবার।
এরপর গুলশান আজাদ মসজিদে জানাজার নামাজের আগে শামীম পারভীনকে শেষ বিদায় জানান স্বজনরা। তার বিদেহী আত্মার শান্তির জন্য সন্তানেরা দোয়া চান। জানাজার নামাজে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও ইমপ্রেস গ্রুপ ও চ্যানেল আইয়ের পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুনসহ বিশিষ্টজনেরা অংশ নেন।
১৯৪৭ সালের ১ জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন শামীম পারভীন। তার স্বামী এ কে এম খলিলুর রহমান ছিলেন ঢাকা বার এসোসিয়েশনের সহ-সভাপতি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন শামীম পারভীন।






