চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাশ্ববর্তী রাষ্ট্রের চক্রান্ত ও ষড়যন্ত্রে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে: আব্দুস সালাম পিন্টু

সোহেল তালুকদার সোহেল তালুকদার
১০:২৪ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি থেকে জিয়াউর রহমানের নেতৃত্বে যখন কৃষি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করছিল, পাশাপাশি শিল্প কল কারখানা করে যখন উৎপাদনে যাবে, তখনই পাশ্ববর্তী রাষ্ট্রের চক্রান্ত ও ষড়যন্ত্রে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইলের ভূঞাপুরে নিজের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু।

ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পৌর ও উপজেলা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, জুলুম, অত্যাচার ও নির্যাতন করে কেউ বেশি দিন টিকে থাকতে পারে না। শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। আমরা আওয়ামী লীগের মতো সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি করবো না।

অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আওয়ামী লীগ শয়তানের শয়তান, শেখ মুজিবুর সৃষ্টিকর্তার নাম ভুলিয়ে দিয়েছিলেন। তারা প্রায় ২ হাজার মানুষকে গুম করেছে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয়।

বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি ছাড়া কেউ নির্বাচিত হবে না, তাই বিএনপির বিরুদ্ধে গভীর যড়যন্ত্র চলছে। এখন যারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারাও থাকবে না। বিএনপি ও বাংলাদেশ একে অপরের পরিপূরক।

টুকু বলেন, জুলুম করে কেউ টিকে থাকতে পারে না। যার উদাহরণ আওয়ামী লীগ, খুনি হাসিনা, স্বৈরাচার হাসিনা। যারা বিএনপি’র নেতা-কর্মীদের, ছাত্রদের ও আলেমদের হত্যা করেছে তাদের জায়গা আর বাংলার মাটিতে হবে না।

Reneta

তিনি বলেন, স্বৈরাচার বিদায় হলেও তাদের দোসররা এখনও বাংলাদেশে রয়ে গেছে। তারা বিভিন্ন সময়ে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত রয়েছে। এই চক্রান্তকারীদের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে।

ভূঞাপুর উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন আব্দুস সালাম পিন্টুর সহধর্মিনী বিলকিস সালাম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামীল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আব্দুস সালাম পিন্টুজিয়াউর রহমানকে হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT