জনপদ

টাঙ্গাইলে সালাম পিন্টুর ফাঁসির রায় কার্যকরের দাবিতে বিক্ষোভ

টাঙ্গাইলে সালাম পিন্টুর ফাঁসির রায় কার্যকরের প্রতিবাদে বিক্ষোভ. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে সালাম পিন্টুর ফাঁসির রায় কার্যকরের প্রতিবাদে বিক্ষোভে অংশগ্রহণকারী মানুষজন।. Channel i News – চ্যানেল আই নিউজ

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত অন্যতম আসামী আব্দুস সালাম পিন্টুর ফাঁসি দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগ।

শনিবার বেলা ১২ টার দিকে স্থানীয় এমপি ছোট মনির নেতৃত্বে  এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।

পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদের সভাপতিত্বে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির।

এসময় বক্তারা দ্রুত রায় কার্যকরের দাবি জানান।

বিষয়:২১ আগস্ট গ্রেনেড হামলা আব্দুস সালাম পিন্টু ফাঁসির দাবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…