চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিয়াউর রহমানই বাঙালি জাতিকে বিভক্ত করেছেন: কৃষিমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৬ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০২২
রাজনীতি
A A

জিয়াউর রহমানই বাঙালি জাতিকে বিভক্ত করেছেন, শেখ মুজিবুর রহমানের মূল খুনী ছিলেন জিয়াউর রহমান বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড.আবদুর রাজ্জাক।

মঙ্গলবার ১৫ আগস্টের শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুর রাজ্জাক বলেন: ১৯৭১ সালের ২৬ মার্চ রাত ১২.২০টায় বঙ্গবন্ধুই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন যা সারাবিশ্বে ২৭ মার্চ পৌঁছে গিয়েছিল। জিয়ার রহমানই বাঙালি জাতিকে বিভক্ত করেছে। জয় বাংলা স্লোগান জিয়া বন্ধ করে দিয়েছিলেন। বাংলাদেশ জন্ম, ইতিহাস, স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে তথ্য বিভ্রান্ত তৈরি করেছেন জিয়া। জিয়াউর রহমান বাংলাদেশের যে ক্ষতি করেছেন তা অবিশ্বাস্য।

Banglabid

কৃষিমন্ত্রী বলেন, মেজর জিয়ার রহমান বঙ্গবন্ধু হত্যা সাথে জড়িত ছিলেন। বঙ্গবন্ধুর পরিকল্পনা কমিশনের নুরুল ইসলামের সাথেও জিয়াউর রহমানের সাথে গভীর সম্পর্ক ছিল।

বঙ্গবন্ধু সম্পর্কে বলতে গিয়ে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ছন্দের যাদুকর ছিলেন। ‘পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা, পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা’ এই স্লোগানের পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু ছিলেন।

তিনি বলেন, পশ্চিমবঙ্গসহ পদ্মা, মেঘনা, যমুনা বিধৌত দেশের মানুষ কখনোই স্বাধীন ও সার্বভৌম ছিল না। ১৯৪৭ সালে অনেক কষ্টের বিনিময়ে আমরা পেয়েছিলাম পূর্ব পাকিস্তান, নতুন শোষকের হাতে পড়ে গিয়েছিল বাঙালি। সেই শোষক থেকে মুক্তি হলো ১৯৭১ সালে আন্দোলনের মাধ্যমে যার নেতৃত্বে ছিল বঙ্গবন্ধু।

Reneta

মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ থেকে মুসলিম শব্দ বাদ দেওয়াই ছিল বঙ্গবন্ধুর দুরদর্শিতার প্রমাণ। বঙ্গবন্ধু আপাদমস্তক ছিল অসাম্প্রদায়িক। প্রীতিলতা এবং সূর্যসেনের চট্টগ্রাম থেকেই স্বাধীনতার সংগ্রাম শুরু হবে বঙ্গবন্ধু ভবিষ্যৎ বাণী দিয়েছিলেন।

সবশেষে মন্ত্রী বলেন, বহিঃবিশ্বে এখনো বঙ্গবন্ধুর জনপ্রিয়তা কমেনি। বঙ্গবন্ধুর মৃত্যুর পর বাংলাদেশ জন্মের বিরোধী হেনরী কিসিঞ্জারও বলেছেন, আমি অনেক প্রেসিডেন্টের সাক্ষাত পেয়েছি কিন্ত আমি এখনো বাংলাদেশের জন্মদাতা বঙ্গবন্ধুকে মিস করি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষিমন্ত্রীজিয়াউর রহমানড. আবদুর রাজ্জাকশেখ মুজিবুর রহমান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আমন ধানসহ সব ধরনের ফসল আবাদে ব্যয় বেড়েছে দ্বিগুণ

পরবর্তী

সিরিয়ায় ইজরাইলি হামলার রাশিয়ার তীব্র নিন্দা

পরবর্তী
সিরিয়ায় ইজরাইলি হামলার ধোঁয়া ও বিস্ফোরণের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিয়ায় ইজরাইলি হামলার রাশিয়ার তীব্র নিন্দা

রাজধানীর নতুন অফিসের প্রবেশদ্বারে মানুষজন ও গাড়ি চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন অফিস সূচিতে সকাল থেকে কর্মমুখর রাজধানী

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT