চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’, অতীতের ঘটনাও খতিয়ে দেখা হবে: তথ্য উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫২ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সময়ে মব বা গণপিটুনির মতো ঘটনায় প্রশ্রয় দেওয়ার ফলে সমাজে আইন নিজের হাতে তুলে নেওয়ার বিপজ্জনক প্রবণতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, বর্তমান সরকার এ ধরনের কর্মকাণ্ডে ‘জিরো টলারেন্স’ নীতিতে এগোচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে।

বুধবার ১৫ এপ্রিল বাংলাদেশ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ বলেন, কোনো অবস্থাতেই গণপিটুনি বা মব জাস্টিস মেনে নেওয়া হবে না। অপরাধী যত বড়ই হোক না কেন, শাস্তি দেওয়ার ক্ষমতা একমাত্র রাষ্ট্রের কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়। আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা সমাজে অরাজকতা তৈরি করে এবং এটি সম্পূর্ণরূপে দণ্ডনীয় অপরাধ।

Banglabid

তিনি আরও বলেন, অতীতে কিছু সময়ে এসব কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়ার কারণে মানুষের মধ্যে একটি ভুল ধারণা তৈরি হয়েছে চাইলেই কাউকে শাস্তি দেওয়া যায়। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। কেউ গুরুতর অপরাধের অভিযোগে অভিযুক্ত হলেও তাকে পিটিয়ে মারা তো দূরের কথা, শারীরিকভাবে আঘাত করাও আইনসম্মত নয়।

অন্তর্বর্তীকালীন সময়ে সংঘটিত বিভিন্ন ঘটনা খতিয়ে দেখা হবে জানিয়ে তিনি বলেন, যেসব ঘটনাকে ঘিরে বিতর্ক নেই সেগুলোও তদন্তের আওতায় আনা হবে। তিনি জোর দিয়ে বলেন, ফৌজদারি অপরাধ কখনো তামাদি হয় না।

হামের টিকা কেন ক্রয় করা হয়নি, সে বিষয়েও তদন্ত হবে উল্লেখ করে তিনি বলেন, এ ক্ষেত্রে কারা দায়ী তা খতিয়ে দেখা হবে।

Reneta

প্রশাসনিক ব্যর্থতার বিষয়েও তিনি বলেন, কিছু ক্ষেত্রে দুর্বলতা থাকতে পারে, তবে তা দূর করতে সরকার কাজ করছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

সরকার পরিকল্পিত বা সংগঠিত সহিংসতা কঠোরভাবে দমন করবে উল্লেখ করে ডা. জাহেদ বলেন, প্রকৃত অপরাধী ধরা পড়লেও তাকে আইনের আওতায় আনা হবে—গণপিটুনির মাধ্যমে নয়। যেকোনো অভিযোগ বা অপরাধের ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিরো টলারেন্সডা. জাহেদ উর রহমানপ্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টামব জাস্টিস
শেয়ারTweetPin

সর্বশেষ

লিভারপুলের মালিকানা কেনার এতটা কাছাকাছি জেফ বেজোস?

আগস্ট ১০, ২০২৬

প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়

আগস্ট ১০, ২০২৬

আড্ডার মাঝে অজিদের নিয়ে অনেক কথাই বললেন তাসকিন

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বিশ্বনাথ প্রবাসীদের বিশেষ নৈশভোজ

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT