চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুতিনকে হত্যা চেষ্টার অভিযোগ ভিত্তিহীন: ইউক্রেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৬ পূর্বাহ্ণ ০৪, মে ২০২৩
আন্তর্জাতিক
A A

রাশিয়ার অভিযোগ ছিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ড্রোন হামলা চালিয়ে হত্যার চেষ্টা করেছে ইউক্রেন, সে অভিযোগ নাকচ করে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানিয়েছেন, তার দেশ রুশ প্রেসিডেন্টের ওপর হামলা চালায়নি।

বৃহস্পতিবার (৪ মে) বিবিসির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ক্রেমলিনে তথাকথিত ড্রোন হামলার বিষয়টি অস্বীকার করেছেন। যেটিকে রাশিয়া প্রেসিডেন্ট পুতিনের জীবননাশের একটি প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছিল।

ফিনল্যান্ড সফরে গিয়ে জেলেনস্কি বলেন, ‘আমরা পুতিন বা মস্কো আক্রমণ করি নাই। আমরা আমাদের ভূখণ্ডে যুদ্ধ করি। আমরা আমাদের গ্রাম ও শহর রক্ষা করছি মাত্র।’ এদিকে রুশ প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, প্রতিরক্ষা বাহিনী রাতারাতি দু’টি ড্রোন ভূপাতিত করেছে।

ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা লক্ষ্য করেছি দু’টি মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) ছোড়া হয়েছে। রাডার ব্যবস্থা ব্যবহার করে সেনাবাহিনী ও স্পেশাল সার্ভিসের সময়োচিত পদক্ষেপের ফলে সেগুলো বিকল করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, ‘এই ঘটনায় উপযুক্ত স্থান ও সময়ে পাল্টা পদক্ষেপ নেওয়ার অধিকার রয়েছে রাশিয়ার।’

ইউক্রেন বলছে যে রুশ অভিযোগগুলো তার ভূখণ্ডে ব্যাপক হামলার জন্য নিছক একটি অজুহাত। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, তারা রাশিয়ার দাবিগুলোকে অনেক সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেন-রাশিয়া যুদ্ধজেলেনস্কিপুতিন
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগেরও প্রায় অর্ধেক নেতা-কর্মী শেখ হাসিনার বিদায় চেয়েছিলো: বঙ্গবীর কাদের সিদ্দিকী

আগস্ট ৭, ২০২৬

বগুড়ার শিবগঞ্জে দুর্বৃ/ত্তরা কেটে ফেলেছে ৭০০ কলাগাছ

আগস্ট ৭, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেনের বগি লাইনচ্যুত: ট্রেন চলাচল বন্ধ

আগস্ট ৭, ২০২৬

ঢাকায় পাকিস্তান হাই কমিশনারের বাসভবনে আগুন

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কট্টরপন্থীদের বিরুদ্ধে সেনা প্রধানের কঠোর অবস্থানে পাকিস্তানে কী ঘটছে!

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT