বিনোদন

জি সিনে অ্যাওয়ার্ডে সেরা আলিয়া-কার্তিক

অভিনেত্রী আলিয়া ভাট ও অভিনেতা কার্তিক আরিয়ান সেরা অভিনেতার পুরস্কার গ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেত্রী আলিয়া ভাট ও কার্তিক আরিয়ান জি সিনে অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার গ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বলিউডের সবচেয়ে সম্মানজনক পুরস্কারগুলোর একটি জি সিনে অ্যাওয়ার্ডস। রবিবার রাতে বসেছিল এই অ্যাওয়ার্ডের আসর।

এবারের আসরে সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন কার্তিক আরিয়ান ও আলিয়া ভাট। ‘ভুল ভুলাইয়া টু’ ছবির জন্য কার্তিক পুরস্কার জিতে নিয়েছেন। আলিয়া পেয়েছেন ‘গাঙ্গুবাই’ চরিত্রে অভিনয়ের জন্য।

ভিউয়ার্স চয়েজ সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস।’ ‘ডার্লিংস’ ছবির জন্য ভিউয়ার্স চয়েজ সেরা অভিনেত্রী হয়েছেন আলিয়া। ‘দ্য কাশ্মীর ফাইলস।’-এর জন্য ভিউয়ার্স চয়েজ সেরা অভিনেতা হয়েছেন অনুপম খের।

সেরা নবাগত শিল্পীর পুরস্কার পেয়েছেন রাশমিকা মান্ডানা। ‘গুডবাই’ ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। ‘পারফর্মার অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন বরুণ ধাওয়ান ও কিয়ারা আদভানি।

তারকাদের জমজমাট মেলা বসেছিল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। অভিনেতা-অভিনেত্রীদের পাশাপাশি উপস্থিত ছিলেন বনি কাপুর, বিবেক অগ্নিহোত্রি, রাজকুমার সন্তোষী, অয়ন মুখার্জির মতো নির্মাতা।

বিষয়:আলিয়া ভাট কার্তিক আরিয়ান জি সিনে অ্যাওয়ার্ডস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…