চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জায়ানকে ‘আনফলো’ করলেন সেলেনা, ভেঙ্গে গেছে সম্পর্ক?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৫ অপরাহ্ণ ২৬, জুন ২০২৩
বিনোদন
A A

হলিউডের বিখ্যাত গায়িকা সেলেনা গোমেজ তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন। অনেক বছর ধরেই গায়িকা-অভিনেত্রী সেলেনা গোমেজ ‘সিঙ্গেল’। মাঝে বেশ কয়েকজনের সঙ্গে প্রেমের গুঞ্জন রটলেও পরে তাদের সঙ্গে সম্পর্কের সত্যতা পাওয়া যায়নি।

সর্বশেষ ব্রিটিশ গায়ক জায়ান মালিকের সঙ্গে প্রেমের গুঞ্জন রটেছিল সেলেনার। তবে সম্প্রতি ইনস্টাগ্রামে জায়ানকে আনফলো করে দিয়ে সেই গুঞ্জনের ইতি টানলেন গায়িকা।

‘পপ টিংজ’-এর সূত্রে জানা গেছে, সেলেনা গোমেজ ইনস্টাগ্রাম থেকে জায়ান মালিককে আনফলো করে দিয়েছেন। শুধু জায়ান নয়, ডুয়া লিপা, জেনডায়া, জিজি হাদিদ ও বেলা হাদিদকেও আনফলো করেছেন সেলেনা। তবে জায়ান এখনও ফলো করছেন সেলেনাকে।

সেলেনার জায়ানকে আনফলো করে দেয়ার বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন নেটিজেনরা। তিনি কেন ডুয়া লিপা ও জেনডায়াকে আনফলো করেছেন তার হিসেব মেলাতে পারছেন না নেটিজেনরা।

মার্চে নিউ ইয়র্কের একটি রাস্তায় হাত ধরে হাঁটতে দেখা গেছে সেলেনা ও জায়ানকে। তাদেরকে চুম্বনরত অবস্থাতেও দেখা গেছে। এরপর থেকেই প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে ‘পপ টিংজ’ এর পক্ষে সেলেনা ও জায়ানের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি।

২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত জায়ান মালিকের সঙ্গী ছিলেন জিজি হাদিদ। একসঙ্গে তাদের এক সন্তানও আছে। তবে দুই বছর আগে তাদের সম্পর্ক ভেঙ্গে যায়। অন্যদিকে, জাস্টিন বিবারের সঙ্গে সম্পর্ক ভাঙার পর স্থায়ী কোনো সম্পর্কে জড়াননি সেলেনা।

Reneta

সূত্র: কইমই

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গানজায়ান মালিকপ্রেমসম্পর্কসিনেমাসেলেনা গোমেজহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লী ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ইমপ্রেসের দুই সিনেমা

এপ্রিল ২৬, ২০২৬

মঞ্চ থেকে ট্রাম্পকে সরিয়ে নেওয়ার রুদ্ধশ্বাস দৃশ্য দেখুন ভিডিওতে

এপ্রিল ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

টেলিগ্রাম গ্রুপে প্রশ্ন ছড়ানোর গুজব, সতর্ক থাকার আহ্বান শিক্ষামন্ত্রীর

এপ্রিল ২৬, ২০২৬

ঘরোয়া ট্রেবল থেকে ‘অনেকদূরে’ ম্যানসিটি

এপ্রিল ২৬, ২০২৬

ছেলের মৃত্যুর চার ঘণ্টার ব্যবধানে মায়ের মৃত্যু

এপ্রিল ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT