রাজনীতি

প্রার্থিতা প্রত্যাহারের মাধ্যমে নির্বাচন থেকে সরে এসেছে জাকের পার্টি

জাকের পার্টির প্রার্থীরা নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রার্থিতা প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে আসা জাকের পার্টির সদস্যরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৩ আসনের সবকয়টি থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে জাকের পার্টি। রোববার ১৭ ডিসেম্বর সকালে এ তথ্য জানা গেছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে বিকাল ৪টার মধ্যে বৈধ প্রার্থীরা রিটার্নিং কার্যালয়ে হাজির হয়ে অথবা বার্তাবাহকের মাধ্যমে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল দুই হাজার ৭১৬টি। এর মধ্যে যাচাই-বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১টি। রিটার্নিং কর্মকর্তাদের বাছাইয়ে বৈধ প্রার্থী ছিল এক হাজার ৯৮৫ জন। তবে পরে আপিলে অনেকেই প্রার্থিতা ফিরে পেয়েছেন।

ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, ৩৫টি আপিল দায়ের হয়েছিল রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে। আর বাতিলের বিরুদ্ধে আপিল হয়েছিল ৫২৫টি। সবমিলিয়ে ৫৬০টি আপিল দায়ের হয়েছিল।

অন্যদিকে, ঢাকা ১৭ আসনের সংস্কৃতি মুক্তিজোটের নাজমুন নাহার নিজ প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ব্যক্তিগত কারণের কথা জানিয়ে ঢাকা ৯ আসনে ইসলামী ঐক্য জোটের লোকমান শেখেও প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

বিষয়:জাকের পার্টিজাতীয় নির্বাচনপ্রার্থিতা প্রত্যাহার
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…