চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাকেরের ১৭২, পাকিস্তানে সিরিজ ড্র বাংলাদেশ ‘এ’ দলের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৯ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের দুই খেলোয়াড়ের উল্লাস ও বন্ধুত্বপূর্ণ সংযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসলামাবাদে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে চারদিনের প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টও ড্র করেছে বাংলাদেশ ‘এ’ দল। বৃষ্টিতে দ্বিতীয় টেস্টের প্রথম দুদিন ভেস্তে যাওয়ার পর তৃতীয় ও চুতর্থ দিনে খেলা গড়ায়। জাকের আলি অনিকের ১৭২ রান ও সাইফ হাসানের সেঞ্চুরিতে চার শতাধিক রানের সংগ্রহ গড়ে ইনিংস ছেড়েছিল বাংলাদেশ। পাকিস্তান শেষদিনে ব্যাটে নামলে ড্র হয় ম্যাচ। দুটি ম্যাচই ড্র হওয়াতে সিরিজ সমতায় শেষ করেছে দুদল।

তৃতীয় দিন খেলা গড়ালে টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাটে পাঠায় পাকিস্তান। ১১৩.২ ওভার ব্যাট করে ৯ উইকেটে ৪০৪ রান করে ইনিংস ঘোষণা দেন এনামুল হক বিজয়। নিজেদের প্রথম ইনিংসে নেমে ৪ উইকেটে ২৮১ রানে থামে পাকিস্তান।

৯৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৪৬ রান তুলে তৃতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। ১৩৬ রানে অপরাজিত থাকা জাকের আলি চতুর্থদিনে নামের সঙ্গে আরও ৩৬ রান যোগ করেন। দলীয় ৩৯৬ রানে অনিককে ফেরান আবরার আহমেদ। ১৭টি চার ও ৫ ছক্কায় ২৮৬ বলে ১৭২ রান করেন তিনি। আগে অবশ্য তানজিম সাকিব ও তাসকিন আহমেদের উইকেট হারায় বাংলাদেশ। পরে ৪০৪ রান তুলে ইনিংস ছাড়ে ‘এ’ দল। চতুর্থ দিনে বাংলাদেশের তিন ব্যাটারকেই ফেরান আবরার। ইনিংসে মোট চার উইকেট নেন এ স্পিনার।

Banglabid

চারশতাধিক রান সামনে রেখে ব্যাটে নেমে পাকিস্তানের শুরুটা ভালো না হলেও ঘুরে দাঁড়ায় আলি জারাবের ব্যাটে। সেঞ্চুরিও করেন এ ব্যাটার। ১৩২ বলে ১১৭ রান করে রিটায়ার্ড আউট হয়ে ফিরে যান। পরে ৪ উইকেটে ২৮১ রানে থামে তারা। শারুণ সিরাজ ৭৯ বের ৫৩ রানে অপরাজিত থাকেন। তাকে সঙ্গ দেয়া কাশিম আকরাম ৩৬ রান করেন। সাদ খান ৩৭ এবং কামরান গুলাম ৩৪ রান করেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে একটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, রুয়েল মিয়া ও তানজিম সাকিব।

তৃতীয় দিনে লড়াই মাঠে গড়ালে আগে ব্যাটে নামা বাংলাদেশ শুরুতে চাপে পড়েছিল। পরে হাল ধরেন সাইফ হাসান ও জাকের আলি অনিক। ৭৭ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। ফিরে যান নাঈম শেখ, বিজয়, তাওহীদ হৃদয় ও শাহাদাত হোসেন দীপু। পঞ্চম উইকেটে হাল ধরেন সাইফ হাসান ও জাকের আলি।

Reneta

১৩১ রানের জুটি গড়েন দুজনে। সেঞ্চুরি করে সাইফ ফিরে গেলে জুটি ভাঙে। ১৩টি চার ও ৪টি ছক্কায় ১৬৫ বলে ১১১ রান করেন সাইফ। পরে মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে তিনশো রান পার করেন জাকের। সেঞ্চুরিও পূর্ণ করে নেন। দলীয় ৩৩৯ রানে অঙ্কন ফিরে যান। তানজিম সাকিবকে নিয়ে দিন শেষ করেন জাকের।

তৃতীয় দিন পাকিস্তানের হয়ে মেহরান মুমতাজ ও গোলাম মুদাস্সের দুটি করে এবং আবরার আহমেদ একটি উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনিকজাকেরপাকিস্তান ‘এ’ দলবাংলাদেশ ‘এ’ দললিড স্পোর্টসসাইফ
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT