চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংগীতে জাহিদ নিরবের ব্যস্ত সময়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৯ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০২১
বিনোদন
A A

২০১৫ সালে চিরকুট ব্যান্ডের ড্রামার পাভেল অরিনের হাত ধরে ‘আয়নাবাজি’ সিনেমার মাধ্যমে গানে হারমোনিয়াম বাজিয়ে ব্যান্ড ‘চিরকুট’র সাথে যাত্রা শুরু করেন তরুণ মিউজিশিয়ান জাহিদ নিরব। এরপর আর পিছু ফিরতে হয়নি।

এরইমধ্যে তরুণ মিউজিশিয়ান হিসেবে আলোচনায় জাহিদ নিরব। সংগীতশিল্পীর পাশাপাশি তিনি একজন সংগীত পরিচালক। সেই সুবাধে বিজ্ঞাপনের মিউজিকে অল্পদিনে পরিচিত নাম হয়ে ওঠেন জাহিদ নিরব।

২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত প্রায় তিন শতাধিক বিজ্ঞাপনের মিউজিক করেন তিনি। পাশাপাশি শর্টফিল্ম এবং ফিকশনের ব্যাকগ্রাউন্ড মিউজিক করেন জাহিদ।

Banglabid

গেল দুবছর ‘ক্লোজআপ কাছে আসার গল্প’তে পরপর দুটি গান করেন ও কম্পোজিশন করেন জাহিদ নিরব যা শ্রোতাদের কাছে ব্যাপক প্রশংসিত হয়। সম্প্রতি বেশ কিছু আলোচিত ওয়েব ফিল্মে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ করেছেন জাহিদ নিরব।

উল্লেখযোগ্য হচ্ছে মহানগর, মুন্সিগিরি ও দ্য ডার্ক সাইড অফ ঢাকা। এ কাজগুলোর মাধ্যমে জাহিদ সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছেন। সম্প্রতি রাশিদ পলাশ পরিচালিত ‘পদ্মপুরান’ সিনেমার মাধ্যমে সিনেমাতেও অভিষেক হয়েছে জাহিদ নিরবের।

পুরো সিনেমাটির ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ একটি গানেরও কম্পোজিশন করেছেন তিনি। ‘শোনাতে এসেছি আজ পদ্মাপুরান’ নামের থিম সংটি তার বড় পর্দায় প্রথম একক কাজ। বদিউল আলম খোকন পরিচালিত একটি সিনেমার গান করেছেন বলে তিনি জানান। জামাল হোসাইনের কথায় গানটি সুর করেছেন ও গেয়েছেন কণ্ঠশিল্পী মুহিন। এর আগে সহকারী সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন জাহিদ নিরব।

Reneta

‘পদ্মাপুরান’ মুক্তির পর দর্শক মহলে বেশ প্রশংসা পাচ্ছেন জাহিদ নিরব। পাশাপাশি এ সিনেমার ‘শোনাতে এসেছি আজ পদ্মাপুরান’ নামের গানটির দর্শকদের মুখে মুখে ও সোশ্যাল মিডিয়া শোনা যাচ্ছে।

জাহিদ নিরব বলেন, বড় পরিসরে সংগীত পরিচালক হিসেবে কাজ করা হলো। তবে এর আগে বেশকিছু সিনেমায় সহকারী হিসেবে কাজ করেছি। প্রথম কাজ এতোটা পজিটিভ রেসপন্স পাবো এটা আগে ভাবিনি। নিজের কাছে অন্যরকম একটা ভালোলাগা কাজ করছে। আর ভালো কাজের অনুপ্রেরণা পাচ্ছি। দর্শকের এই ভালোবাসা আমার সামনে দায়িত্ববোধের জায়গাটা আরও বাড়িয়ে দিয়েছি।

রাশিদ পলাশের দ্বিতীয় সিনেমা ‘প্রীতিলতা’র সবগুলো গানের সংগীত আয়োজনসহ সিনেমার আবহসংগীতও করছেন জাহিদ নিরব। তিনি জানান, তার হাতে রয়েছে রায়হান রাফি পরিচালিত ‘নূর’র কয়েকটি গান ও আবহসংগীত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গানচিরকুটজাহিদ নিরবনূরপদ্মাপুরানপাভেল অরিনপ্রীতিলতামহানগরমুন্সিগিরিলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

কামিন্স বাংলাদেশের এই বিষয়ে জানেন না, তবে…

আগস্ট ১২, ২০২৬

সাভারে সেই প্রেসার কুকার বোমা নিরাপদে নিষ্ক্রিয়

আগস্ট ১২, ২০২৬

সহ-আয়োজক হয়েও যে কারণে সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে না নামিবিয়া

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমারের প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানে খননকাজ করবে কানাডীয় প্রতিষ্ঠান

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের কেশম দ্বীপের ম্যানগ্রোভ বনে ছড়াচ্ছে তেল

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT