বিনোদন

পাকিস্তানি সিরিয়াল আসার খবরে আলভীর কড়া হুঁশিয়ারি

আলভীর কড়া হুঁশিয়ারি নিয়ে ব্যক্তির ছবি, বাংলাদেশি সংবাদ বিষয়ক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিবেদকের জন্য আলভীর কড়া হুঁশিয়ারি বিষয়ক ব্যক্তির ছবি, যা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

দিনে দিনে দেশীয় দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠছে পাকিস্তানি সিরিয়াল। এবার সেই সিরিয়াল বাংলাদেশি টেলিভিশন চ্যানেলগুলোতে বাংলা ডাবিংয়ের মাধ্যমে প্রচারে আসার খবর শোনা যাচ্ছে। এর বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি বার্তা দিলেন অভিনেতা যায়ের আলভী। তিনি বলেছেন, আমি বেঁচে থাকতে মেনে নেব না।

বাংলাদেশের টিভিতে পাকিস্তানি সিরিয়াল সম্প্রচারের বিপক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়ে যাহের আলভী লিখেছেন, “শুনলাম, পাকিস্তানি সিরিয়াল আমদানি হচ্ছে আমার দেশে। খুব শিগগির শুরু হবে সম্প্রচার। খুব চড়া ও অগ্রীম দামে কিনে নিয়ে আসা হয়েছে। অলরেডি ডাবিং-ও শুরু হয়ে গেছে।”

পোস্টে এই অভিনেতা লিখেছেন,“আমি যাহের আলভী লাউড এবং ক্লিয়ারলি বলছি, যে সকল বাংলাদেশি চ‍্যানেল পাকিস্তানি নাটক আমদানি ও সম্প্রচার করবে, সেসকল চ‍্যানেলে আমার নাটক যাবে না, আমি সেই সকল চ‍্যানেলের কোন নাটকে সজ্ঞানে অভিনয় করবো না।”

কেন এমন হুঁশিয়ারি? আলভী তারও ব্যাখ্যা দিয়েছেন নিজের লেখায়। তিনি বলেন,“এর কারণ বর্তমানে ইন্ডাস্ট্রি এক চরম অনিশ্চয়তায় আছে। সরকার পতনের পর কোন বড় প্রতিষ্ঠান, অথবা ব‍্যক্তিই সুনির্দিষ্ট অর্থলগ্নী করছে না নাটকে, দু-একজন ব‍্যতীত। ফলে আমার ইন্ডাস্ট্রির খেটে খাওয়া মানুষগুলো খুব দুর্বিসহ দিন পার করছে।”

“৯০ ভাগ ডিরেক্টর, আর্টিস্ট, ক‍্যামেরাম‍্যন, মেকাপম‍্যান ঘরে বসে দিন পার করছে সুদিনের আশায় আছে। যেখানে আমার দেশের আমার ইন্ডাস্ট্রির মানুষ বসে থাকবে কষ্টে থাকবে, সেখানে চ‍্যানেলে পাকিস্তানি সিরিয়াল চলবে এটি আমি বেঁচে থাকতে মেনে নেব না।”

যাহের আলভী বলেন, অনেকেরই ধারণা নেই আমাদের নাটক ইন্ডাস্ট্রি কোন রসাতলে যাচ্ছে, কতটা দুর্ভিক্ষের পথে হাঁটছি আমরা। সবাই এখন ইয়া নাফসি মনোভাব নিয়ে আছে। আগে আমার দেশ, আমার ইন্ডাস্ট্রি, আমার টেকনিশিয়ান, আমার শিল্পীরা বাঁচবে। তারপর বাকী সব।”

কোন বিদেশী নাটক আমদানীর পক্ষে নেই জানিয়ে আলভী বলেন,“আমার মত মেরুদণ্ডী কোন হিরো যদি ইন্ডাস্ট্রিতে থেকে থাকে আমার সেই ভাইদের কাছ থেকেও আমি এই উদ‍্যোগ আশা করবো। অথবা এটা আমার একারই যুদ্ধ। লাউড এ‍্যান্ড ক্লিয়ার।”

বিষয়:আলভী নাটক যাহের আলভী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…