চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাতে স্বর্ণ ধরে রাখার লড়াই ইমরানুরের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৬ পূর্বাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২৪
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

ইরানের তেহরানে চলমান এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৬০ মিটার স্প্রিন্টের ফাইনালে উঠেছেন বাংলাদেশি স্প্রিন্টার ইমরানুর রহমান। সেমিফাইনালে দুই হিটে ১৬ জন স্প্রিন্টার অংশ নেন। রোববার ইমরানুর প্রথম হিটে অংশ নিয়ে ৬.৬০ সেকেন্ড টাইমিংয়ে নিজের হিটে দ্বিতীয় এবং সব মিলিয়ে তৃতীয় হন। এর আগে চলতি আসরের হিটে ৬.৬২ সেকেন্ডে দৌড় শেষ করেন ৩০ বর্ষী অ্যাথলেট।

সোমবার বাংলাদেশ সময় রাত ৮টা ৫০ মিনিটে ফাইনালে অংশ নেবেন ইমরানুর। গত বছর কাজাখস্তানে হওয়া এই প্রতিযোগিতায় ৬.৫৯ সেকেন্ড টাইমিংয়ে স্বর্ণ জিতেছিলেন বাংলাদেশের দ্রুততম মানব। আজ রাতে তার সামনে স্বর্ণ ধরে রাখার অভিযান।

সম্প্রতি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হওয়া জাতীয় অ্যাথলেটিকসে ১০০ মিটার স্প্রিন্টে সেরা হন ইমরানুর। টানা চতুর্থবারের মতো দেশের দ্রুততম মানব হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর এই অ্যাথলেট ১০.৩৬ সেকেন্ড সময় নিয়েছিলেন।

ইমরানুরের ফাইনালে ওঠার আগে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে সাফল্যের আনন্দে ভাসান আরেক স্প্রিন্টার জহির রায়হান। ৪০০ মিটার স্প্রিন্টে ৪৮.১০ সেকেন্ড টাইমিংয়ে তিনি রৌপ্যপদক জিতেছেন। হিটে ৪৮.৮৪ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছিলেন।

এই ইভেন্টে ৪৭ দশমিক ৯৫ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন ইরানের সাজাদ আঘাই। তার চেয়ে মাত্র ০.১৫ সেকেন্ড সময় বেশি নেয়ায় অল্পের জন্য সেরার মুকুট পরতে পারেননি জহির।

Reneta

সবশেষ জাতীয় অ্যাথলেটিকসে ৪০০ মিটারে স্বর্ণ জেতেন জহির। তিনি ৪৭.৭৬ সেকেন্ড সময় নিয়ে সেরা হন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইমরানুরইরানএশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপজহিরতেহরানবাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে মাইন বসানোর নৌযান দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের

এপ্রিল ২৩, ২০২৬

পিএসএলের বাকি অংশে খেলা হচ্ছে না মোস্তাফিজ-নাহিদের

এপ্রিল ২৩, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এপ্রিল ২৩, ২০২৬

ইউজিসির সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খানের পদত্যাগ

এপ্রিল ২৩, ২০২৬

বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা নেই ইয়ামালের

এপ্রিল ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT