মোহাম্মদপুরে যুবককে কুপিয়ে হত্যা

মোহাম্মদপুরে যুবককে কুপিয়ে হত্যার স্থান, ছায়া ও ধারালো অস্ত্রের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকায় ধারালো অস্ত্র দিয়ে সুমন নামের এক ব্যাক্তিকে হত্যা করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকান্ড হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
শনিবার (২৬ জুলাই) দুপুর ২ টা ৩০ মিনিটে এই ঘটনা ঘটে। ঘটনাটি নিশ্চিত করেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান।
পুলিশের ভাষ্যমতে, মুন্না নামের এক ব্যক্তি সুমনের পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তার মৃত্যু হয়। অপরাধীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। ঘটনার বিস্তারিত তদন্ত শেষে বলা যাবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






