আদালত

আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা

আসিফ মাহমুদ কুয়েত ভিসা প্রসঙ্গে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আসিফ মাহমুদ কুয়েত ভিসা বিষয়ক সংবাদে অংশগ্রহণ করছেন, বাংলাদেশের নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য প্রদান।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আগামীকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

আজ বুধবার সন্ধ্যায় তার ফেরিফায়েড ফেসবুক পেইজে উপদেষ্টা নিজেই এ তথ্য জানান।

এ ছাড়াও ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর চাঁনখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে জবানবন্দি পেশ করবেন আসিফ মাহমুদ।

ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।

বিষয়:আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালআসিফ মাহমুদ সজীব ভুঁইয়াশেখ হাসিনা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…