চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১১:৪৮ পূর্বাহ্ণ ২৭, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমণে একজন বৃদ্ধের মৃত্যু হয়েছে এবং এই আক্রমণের ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি বনবিট কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী জানিয়েছেন, গতকাল ২৬ জানুয়ারি রোববার বিকেল সাড়ে ৪টায় চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া নরফাঁড়ি পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আবু সিদ্দিক (৬৫) ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের জুমনগর এলাকার মৃত আব্দুল গনির ছেলে। এছাড়া আহত হয়েছেন, একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মোহাম্মদ ইলিয়াছ (৪৫)। হতাহতরা বনবিভাগের চুক্তিভিত্তিক দিনমজুর কর্মী ছিলেন।

স্থানীয়রা বলেন, চকরিয়া উপজেলার বনবিভাগের ফুলছড়ি বিটের উদ্যোগে বনের জঙ্গল কেটে পরিষ্কারের কাজ চলছিল। রোববার সকালে কয়েকজন বনকর্মী (এফজি), আবু সিদ্দিক ও ইলিয়াছসহ আরও কয়েকজন শ্রমিক জঙ্গল পরিষ্কারের কাজে যান। বিকালে কাজ শেষে তারা নিজেদের গন্তব্যে ফিরে আসছিলেন। সবার আগে ছিলেন আবু সিদ্দিক ও ইলিয়াছ।

তারা জানান, এক পর্যায়ে তারা বন্যহাতির আক্রমণের শিকার হন। এতে আবু সিদ্দিক ঘটনাস্থলে মারা যান এবং ইলিয়াছ আহত হন। এসময় ঘটনাস্থলে উপস্থিত অন্যরা এগিয়ে এলে হাতিটি বনের ভেতর ফিরে যায়। পরে বনকর্মীসহ অন্য হতাহতদের উদ্ধার করা হয়। পরে বিষয়টি চকরিয়া থানা পুলিশকে জানানো হয়।

চকরিয়া থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া জানান, বিষয়টি জানার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মৃতদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চকরিয়াবন্যহাতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬

নাচে-গানে সুরের মূর্ছনায় জমকালো মঞ্চায়নে পর্দা উঠল বিশ্বকাপের

জুন ১২, ২০২৬

বাজেট প্রথমবারের মত সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব

জুন ১১, ২০২৬

বাজেটে শিক্ষা খাতে আগের বছরের চেয়ে বরাদ্দ বেড়েছে

জুন ১১, ২০২৬

ফ‍্যাসিষ্ট আমলের মত ঋণ করে ঘি না খাওয়ার কথা বলে আবার ঋণেই ভরসা

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT