চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংসদে তামাক অধ্যাদেশ পাস ও বাজেটে কর চান তরুণ চিকিৎসকরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৫ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০২৬
স্বাস্থ্য
A A

তামাকমুক্ত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ আসন্ন জাতীয় সংসদে অনুমোদন এবং ২০২৬–২৭ অর্থবছরে সকল ধরনের তামাকপণ্যে কার্যকর কর আরোপের দাবি জানিয়েছেন দেশের তরুণ চিকিৎসকরা।

আজ শনিবার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের হলরুমে আয়োজিত ‘তামাক নিয়ন্ত্রণ জোরদারে তরুণ চিকিৎসকদের সম্পৃক্ততা: ২০২৬ সালে তামাক নিয়ন্ত্রণ আইন আসন্ন সংসদে অনুমোদন ও ২০২৬–২৭ অর্থবছরের করনীতি সংস্কার’ শীর্ষক এক কর্মশালায় এসব দাবি জানান দেশের বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যয়নরত তরুণ চিকিৎসকরা।

কর্মশালায় ডা. অরুনা সরকারের উপস্থাপনায় স্বাগত বক্তব্যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল রিজভী বলেন, তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অগ্রণী ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

একই সঙ্গে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশটি দ্রুত অনুমোদনের আহ্বান জানান ।

কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, “তামাক ব্যবহারজনিত রোগে দেশে প্রতি বছর ১ লক্ষ ৩০ হাজারের বেশি মানুষ অকালে প্রাণ হারায় (টোব্যাকো এটলাস)। বর্তমান সরকার জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশটি চূড়ান্ত করেছে। তবে এর বাস্তব সুফল পেতে হলে আসন্ন ত্রয়োদশ সংসদে দ্রুত সময়ের মধ্যে অধ্যাদেশটি আইন আকারে অনুমোদন করা জরুরি।”

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনকোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন বলেন, “তামাক ক্যান্সারের অন্যতম প্রধান কারণ। আমরা হাসপাতালে প্রতিদিন এমন অসংখ্য রোগী দেখি, যারা তামাক ব্যবহারের কারণে মরণব্যাধিতে আক্রান্ত। ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে যদি তামাকপণ্যের ওপর কার্যকর কর আরোপ করা হয়, তবে পণ্যের দাম বাড়বে এবং সাধারণ মানুষ ও তরুণরা তামাক গ্রহণে নিরুৎসাহিত হবে। এতে একদিকে সরকারের রাজস্ব বাড়বে, অন্যদিকে চিকিৎসা ব্যয় কমবে।”

Reneta

অনুষ্ঠানে তরুণ চিকিৎসকদের প্রশিক্ষণ শেষে তাদের হাতে সার্টিফিকেট তুলে দেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অব বাংলাদেশের মহাসচিব অধ্যাপক ফজিলা তুন-নেসা মালিক।

তিনি বলেন, চিকিৎসকরা সমাজের আস্থার প্রতীক। তরুণ চিকিৎসকদের এই যৌক্তিক দাবি নীতিনির্ধারকদের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি তামাকবিরোধী আন্দোলনে তরুণ চিকিৎসকদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

কর্মশালায় অংশগ্রহণকারী তরুণ চিকিৎসকরা বলেন, তাদের দীর্ঘদিনের প্রচেষ্টার ফলেই সরকার ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে। অধ্যাদেশটি আসন্ন সংসদে দ্রুত অনুমোদন এবং সকল তামাকপণ্যে কার্যকর কর আরোপের মাধ্যমে তামাকপণ্য সাধারণ মানুষের নাগালের বাইরে নেওয়া সম্ভব হবে। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে তামাকের ভয়াবহতা থেকে রক্ষা করা যাবে।

কর্মশালায় দেশের বিভিন্ন মেডিকেল কলেজের তরুণ চিকিৎসকরা অংশ নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তরুণ চিকিৎসকতামাক অধ্যাদেশ পাসন্যাশনাল হার্ট ফাউন্ডেশনবাজেটে করসংসদহসপিটাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT