‘স্বপ্ন’তে ১০০ টাকায় আনলিমিটেড আইসক্রিম

ক্রেতারা বাংলাদেশের একটি সুপারশপে আইসক্রিমের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
বিশ্ব আইসক্রিম দিবস উপলক্ষে ক্রেতাদের ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে স্বপ্ন আয়োজন করেছে ‘আনলিমিটেড আইসক্রিম ফেস্ট’।
রোববার (২০ জুলাই) দেশের ৬০০-এর বেশি আউটলেটে একযোগে শুরু হয় এই বিশেষ অফার যেখানে মাত্র ১০০ টাকায় ৩ মিনিটে যত খুশি, তত আইসক্রিম!
রোববার দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই আয়োজনে, ক্রেতারা বেঁছে নিচ্ছেন পছন্দের যেকোনো ফ্লেভারের আইসক্রিম।
স্বপ্ন বিশ্বাস করে, এই ধরনের ব্যতিক্রমী আয়োজন কাস্টমারদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে তোলে। ক্রেতাদের জন্য ভবিষ্যতেও আরও চমকপ্রদ অফার এবং অভিজ্ঞতা নিয়ে আসতে বদ্ধপরিকর স্বপ্ন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




