চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ণবাদী আচরণ: সাবেক দুই ইংলিশ ক্রিকেটার নিষিদ্ধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৪ অপরাহ্ণ ২৭, মে ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ইয়র্কশায়ারের সাবেক ক্রিকেটার আজিম রফিকের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগে ইংল্যান্ডের সাবেক দুই ক্রিকেটার গ্যারি ব্যালেন্স এবং টিম ব্রেসনানকে নিষিদ্ধ করেছে ক্রিকেট ডিসিপ্লিন কমিশন (সিডিসি)। একই অভিযোগে কাউন্টি ক্লাবটির আরও চারজন ক্রিকেটার, কোচের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

অবসরে চলে যাওয়া ক্রিকেটার ও কোচরা আবারো ক্রিকেটে ফিরতে চাইলেই তাদের উপর আরোপিত নিষেধাজ্ঞা কার্যকর সম্ভব হবে।

ইংল্যান্ড ও জিম্বাবুয়ের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে ৪৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ব্যাল্যান্স হয়েছেন ৬ ম্যাচ নিষিদ্ধ। পাশাপাশি তাকে দিতে হবে ৩ হাজার পাউন্ড জরিমানা।

৩৮ বর্ষী সাবেক ইংলিশ অলরাউন্ডার ব্রেসনান ২০১৫ সালের পর আর আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। ক্রিকেট থেকে অবসর ভেঙে ফিরলে তার উপর নেমে আসবে তিন ম্যাচের নিষেধাজ্ঞার খড়গ। একইসঙ্গে ৪ হাজার পাউন্ড জরিমানাও দিতে হবে। ইংল্যান্ডের জার্সিতে ১৪২টি আন্তর্জাতিক ম্যাচ ব্রেসন্যান খেলেছিলেন।

সাবেক ইংলিশ পেসার ম্যাথু হগার্ডকে ৪ হাজার পাউন্ড ও ক্রিকেটার জন ব্লেইনকে ২ হাজার ৫০০ পাউন্ড জরিমানা করা হয়েছে। ইয়র্কশায়ারের সাবেক কোচ অ্যান্ড্রু জেলকে ৪ সপ্তাহের কোচিং নিষেধাজ্ঞা ও ৬ হাজার পাউন্ড জরিমানা, সাবেক সহকারী কোচ রিচার্ড পাইরাহকে ৪ সপ্তাহের কোচিং নিষেধাজ্ঞা ও ২ হাজার ৫০০ পাউন্ড জরিমানা করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইয়র্কশায়ারইংল্যান্ডজরিমানাজেলনিষিদ্ধবর্ণবাদী আচরণলিড স্পোর্টসসিডিসি
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগোয় মসজিদে হামলা

মে ১৯, ২০২৬

হয়রানিমুক্ত ভূমি ব্যবস্থা প্রতিষ্ঠা সরকারের লক্ষ্য বললেন প্রধানমন্ত্রী

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশজুড়ে হামের রোগী বেড়ে যাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশনা

মে ১৯, ২০২৬

‘ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার’

মে ১৯, ২০২৬

তৃতীয় লিঙ্গের দলের সঙ্গে মাদক ব্যবসার ভাগ-বিরোধ, পেট্রোল ঢেলে যুবক খুন

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT