চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিনোদপুর ঘটনার এক বছর: রাবি প্রশাসনের বিরুদ্ধে কথা না রাখার অভিযোগ

আল-মামুন আশিকআল-মামুন আশিক
২:১১ অপরাহ্ণ ১১, মার্চ ২০২৪
রাজশাহী, শিক্ষা
A A

গত বছরের ১১ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় দু’শতাধিক শিক্ষার্থী আহত হয়। এদের মধ্যে পুলিশের গুলিতে চোখে মারাত্মকভাবে আঘাতপান বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী। ঘটনার পর এক সংবাদ সম্মেলনে তাদের চিকিৎসার সমস্ত ব্যয় বহনের আশ্বাস দিলেও সেই কথা রাখেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, যারা যোগাযোগ করেছিল তাদের সবাইকে সহযোগিতা করা হয়েছে। তবে আহত শিক্ষার্থীদের অভিযোগ, তাদের চিকিৎসার যে অর্থ ব্যয় হয়েছে সেই তুলনায় সামান্য কিছু অর্থ দিয়েছে প্রশাসন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কেউ খোঁজ নেয়নি।

সেদিন চোখে মারাত্মকভাবে আঘাত পান আইন বিভাগের শিক্ষার্থী আল আমিন। তাকে এখনও নিয়মিত ভারতে গিয়ে চিকিৎসা নিতে হচ্ছে। তিনি জানান, তার ডান চোখের দৃষ্টি স্প্লিন্টার লাগার কারণে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মূলত এ চোখেই সার্জারি হয়েছে। চোখের রেটিনাতে এখনও ক্ষত রয়ে গেছে। আবার বাম চোখের নার্ভের পাশে একটা স্প্লিন্টার লেগে থাকার কারণে বামচোখও ক্ষতিগ্রস্ত।

তিনি বলেন, ভারতের চেন্নাইয়ের শংকর নেত্রালয় হাসপাতালে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন তিনি। কিছু দিন পরেই ভারতে গিয়ে আবার সার্জারি করাতে হবে। আর এ সার্জারির ন্যূনতম খরচ ৫০ হাজার টাকা। আর যদি রেটিনাতে আবারও সার্জারি করে তবে দেড় লাখের মতো টাকা লাগতে পারে। এই এক বছরে চিকিৎসার জন্য প্রায় ৪ লাখ টাকা ব্যয় হয়েছে তার। এর মধ্যে উপাচার্যের তহবিল থেকে ৫০ হাজারসহ মোট ৫৮ হাজার টাকা দিয়েছে প্রশাসন। তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল তার সিকিভাগ পূরণ করেনি। তবে একটি দাতব্য সংস্থা, নিজ ডিপার্টমেন্ট, পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় এ চিকিৎসার খরচ বহন করছেন।

মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আলিমুল ইসলাম। তিনিও সংঘর্ষে চোখে আঘাতপ্রাপ্ত হন। এখন তিনি বাম চোখে দেখতে পারেন না। তিনি বলেন, দু’দফা ভারতে গিয়ে চিকিৎসা নেওয়া সত্ত্বেও বাম চোখের দৃষ্টিশক্তি ফিরে পাননি। চোখে আঘাত পাওয়ার পর ভারতে দু’বার চিকিৎসা নিতে গিয়ে দেড় লাখের বেশি টাকা খরচ হয়ে গেছে আলিমুলের পরিবারের। তবে এক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে কোন আর্থিক সহযোগিতা পাননি তিনি।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সহযোগিতার জন্য গেলে হয়রানির শিকার হতে হয় উল্লেখ করে আলিমুল বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কেউ খোঁজ নেয়নি। তারা চাইলে বিভাগের মাধ্যমে একটাবার খোঁজ নিতে পারতো। কিন্তু তাদের তো একজন সাধারণ শিক্ষার্থীকে নিয়ে ভাবার সুযোগ নেই। আর আমিও হয়রানির ভয়ে তাদের সাথে কোন যোগাযোগ করার চেষ্টা করিনি।’

Reneta

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন কাজকে দায়িত্বহীন কাজ মনে করেন আলিমুল। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং এই ক্যাম্পাসের ভালো-মন্দ দেখা প্রশাসনের দায়িত্ব। কিন্তু এতো বড় একটা ঘটনার পর শিক্ষার্থীদের খোঁজখবর রাখতে ব্যর্থ তারা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর স্বার্থ সংশ্লিষ্ট একটা ব্যাপারে প্রশাসনের এমন উদাসীনতা কাম্য নয় বলেও মনে করেন এই শিক্ষার্থী।

সংঘর্ষে আহত ফারসি বিভাগের ছাত্র মিজবাহুল ইসলাম বলেন, আঘাত পাওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে খুব বেশি সাহায্য করেনি। প্রশাসন বলেছিল চিকিৎসা করে আসো, পরবর্তী সময় আমরা তোমাকে টাকা দিব। ঘটনার পর প্রথম আমি ভারত গিয়েছিলাম। সেখানে কয়েক দফায় চিকিৎসা করাতে আমার ছয় লাখ টাকার মতো খরচ হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে মাত্র ৫০ হাজার টাকা সহায়তা দিয়েছে।

তিনি বলেন, সহায়তার জন্য বিশ্ববিদ্যায়লয়ের ছাত্র উপদেষ্টা, উপাচার্য এবং উপ-উপাচার্যের কাছে গেলেও আশানুরুপ কোন সহায়তা পাইনি। এছাড়া স্বাস্থ্য বীমা থেকে টাকা দেওয়ার কথা ছিল, তাও এখনও দেয়নি। আমি এখনও সুস্থ হয়ে উঠতে পারিনি। চোখে মাত্র ২০ শতাংশ দেখতে পাই। এখন কোন লেখা পড়তে পারি না।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাউদ বলেন, ওই ঘটনায় আহত যারা যোগাযোগ করেছিল, সবাইকে সহযোগিতা করা হয়েছিল। এখন যদি কেউ যোগাযোগ না করে অভিযোগ করে, তাহলে সেটা দুঃখজনক।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, আহত শিক্ষার্থীদের সাহায্যের বিষয়টি সংশ্লিষ্ট দপ্তর থেকে জেনে বলতে হবে। আহত শিক্ষার্থীদের বলবো তারা যেন সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে। তবে প্রশাসনের অর্থনৈতিক সীমাবদ্ধতার কথাও শিক্ষার্থীদের চিন্তা করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজশাহী বিশ্ববিদ্যালয়রাবির বিনোদপুর ট্র্যাজেডি
শেয়ারTweetPin

সর্বশেষ

সাংবাদিক খালেদ খুররম পারভেজ মারা গেছেন

জুলাই ৫, ২০২৬

চীনের উপকূলে যৌথ নৌ-মহড়া করবে চীন-রাশিয়া

জুলাই ৫, ২০২৬

নরওয়ের বিপক্ষে কখনও জেতেনি ব্রাজিল

জুলাই ৫, ২০২৬

ব্রাজিল এখন চ্যাম্পিয়ন দলের মতোই খেলছে: রেজাউল করিম রেহান

জুলাই ৫, ২০২৬

ইসলামিক ফাউন্ডেশনের নামে ‘ভুয়া’ নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT