চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও কেন পিছিয়ে গেল যশের ‘টক্সিক’?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫১ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০২৬
বিনোদন
A A

যশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: আ ফেইরি টেল ফর গ্রোন-আপস’ এর জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা ৷ শুরুতে কথা ছিল সিনেমাটি মুক্তি পাবে আগামী ৪ জুন, পরবর্তীতে পিছিয়ে যায় সেই তারিখ ৷

ছবিটির প্রযোজনা সংস্থা কেভিএন এবং মনস্টার মাইন্ড ক্রিয়েশনস বুধবার (২৯ এপ্রিল) ঘোষণা করেছে যে, ‘টক্সিক’ এর মুক্তির দিন আবার পরিবর্তন করা হয়েছে ৷ এখন এটা বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে নতুন এক তারিখে ৷ যা শিগগির ঘোষণা করা হবে।

‘সিনেমাকন’-এ ছবিটি প্রদর্শিত হওয়ার পরপরই এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷ সেখানে ছবিটি বিশ্বব্যাপী পরিবেশক এবং বিনোদন শিল্পের সংশ্লিষ্ট মহলের কাছ থেকে অত্যন্ত জোরালো ও উৎসাহপূর্ণ সাড়া পেয়েছে।

ছবির নির্মাণ দলের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে যে, এই বিপুল সাড়া ছবিটির জন্য আন্তর্জাতিক পর্যায়ে আরও ব্যাপকভাবে মুক্তি পাওয়ার নতুন সুযোগের দরজা খুলে দিয়েছে ৷ আর ঠিক এই কারণেই ছবির মুক্তির কৌশল পুনরায় পর্যালোচনা ও ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে সিনেমার গোটা টিম ৷

এক বিবৃতিতে সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করা অভিনেতা যশ বলেন, “এমন কিছু সিনেমা থাকে যা আমরা তৈরি করি, আবার এমন কিছু সিনেমাও থাকে, যা আমাদের মনে করিয়ে দেয়-কেন আমরা সিনেমার প্রেমে পড়েছিলাম। ‘টক্সিক’ তেমনই একটি জার্নির সাক্ষী। ‘সিনেমাকন’-এ আমাদের ছবিটি উপস্থাপন করা এবং বিশ্বজুড়ে এর প্রতি যে বিপুল সাড়া আমরা দেখেছি, তা আমাদের সেই বিশ্বাসকেই আরও সুদৃঢ় করেছে যে, এই ছবিটি গ্লোবালি তার পূর্ণ সম্ভাবনা বিকাশের দাবি রাখে।”

নির্মাতারা নিশ্চিত করেছেন যে, যদিও সিনেমা তৈরির কাজ শেষ হয়েছে ৷ তবুও বর্তমানে তারা এর বৈশ্বিক পরিবেশনা ও অংশীদারিত্ব সংক্রান্ত বিষয়গুলো সমন্বয়ের কাজ করছেন। এক বিবৃতিতে তারা জানান, “যদিও পূর্বে ঘোষিত তারিখ অনুযায়ী ৪ জুন আমরা ছবির মুক্তি দিচ্ছি না ৷ তবে পরবর্তীতে এক বিশ্বব্যাপী সমন্বিত তারিখে এটি মুক্তি পাবে।” বিবৃতিতে আরও বলা হয়েছে, “শিগগির বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাবে ‘টক্সিক’।”

Reneta

এই নিয়ে প্রথমবার নয়, এর আগেও ‘টক্সিক’ ১৯ মার্চ মুক্তি পাওয়ার কথা ছিল ৷ কিন্তু তা পিছিয়ে চলতি বছরের ৪ জুন ঠিক করা হয় ৷ সেই সময়, নির্মাতারা মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনাকেই মুক্তি না পাওয়ার কারণ হিসেবে উল্লেখ করেছিলেন।

বর্তমানে যশ বলেন যে, “এমন এক সময়ে যখন ভারতীয় সিনেমা বিশ্বমঞ্চে পা রাখছে, তখন আমাদের প্রত্যেকেরই দায়িত্ব হল মানদণ্ডকে আরও উঁচুতে তুলে ধরা।” তিনি তার অনুরাগীদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান ৷ বলেন, “কিছু গল্পের জন্য ধৈর্যের প্রয়োজন হয়। কিছু জার্নি সেই অপেক্ষার দাবি রাখে ৷”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কন্নড়কলিংউডটক্সিকটলিউডতেলুগুবলিউডযশ
শেয়ারTweetPin

সর্বশেষ

উন্ডাভের জোড়া গোল, কষ্টার্জিত জয়ে এক যুগ পর নকআউটে জার্মানি

জুন ২১, ২০২৬

ব্রোবি ও গ্যাকপোর জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে দিল নেদারল্যান্ডস

জুন ২১, ২০২৬

শেষ কবে বাবার সঙ্গে বসে একটা সিনেমা দেখেছেন?

জুন ২১, ২০২৬

বিশ্বকাপে পাকিস্তানকে দাপটে হারাল বাংলাদেশ

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত- প্রধানমন্ত্রী তারেক রহমান

দুই দেশ সফরে প্রধানমন্ত্রী, প্রথম গন্তব্য মালয়েশিয়া পরে চীন

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT