চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে মন্তব্য করে বির্তকের মুখে যশ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৬ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০২৬
বিনোদন
A A

ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে দক্ষিণী মেগাস্টার যশের পরবর্তী সিনেমা ‘টক্সিক’ নিয়ে। ইতোমধ্যেই ছবির ‘টক্সিক’ বিষয়বস্তু নিয়ে সাধারণ দর্শক ও সমালোচকদের মধ্যে বিভাজন দেখা গেছে।

এরই মাঝে ভাইরাল হয়েছে যশের পুরোনো একটি মন্তব্য। যশের সেই আগের ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের একাংশ তাকে ‘দ্বিমুখী’ বলে কটাক্ষ করছেন।

সিনেমাটির ঝলকে দেখা যায়, রণক্ষেত্রের মাঝে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই যশের সঙ্গে এক নারীর অতিঘনিষ্ঠ দৃশ্য। খ্রিস্টান গোরস্থানে গোলাগুলি ও মারপিটের দৃশ্যের মাঝে কেন এমন যৌনদৃশ্য ব্যবহার করা হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

Banglabid

সমালোচকদের দাবি, এই দৃশ্যটি কেবল দর্শক টানার জন্য সস্তা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে, যা আদতে নারীবিদ্বেষী মানসিকতাকে উসকে দেয়। এমনকি নেটপাড়া থেকে এই দৃশ্য সরিয়ে ফেলার দাবিও উঠেছে।

বর্তমান বিতর্কের মাঝেই ভাইরাল হয়েছে যশের এক পুরোনো সাক্ষাৎকার। যেখানে তিনি বলেছিলেন, ‘আমি এমন কোন দৃশ্যে কোন দিন অভিনয় করব না, যা আমি আমার বাবা ও মায়ের সঙ্গে বসে দেখতে পারব না।’

সামাজিক মাধ্যমে যখন এক পক্ষ যশের সমালোচনায় মুখর, অন্য পক্ষ তখন তার ঢাল হয়ে দাঁড়িয়েছেন। ভক্তদের দাবি, সময়ের সঙ্গে মানুষের দৃষ্টিভঙ্গি বদলায়। অভিনেতার বিবর্তন হওয়াটাই স্বাভাবিক। কারও মতে, পুরো সিনেমা না দেখে কেবল একটি দৃশ্য দিয়ে বিচার করা ঠিক নয়।

Reneta

তারকাবহুল ‘টক্সিক’ এই ছবিতে যশের বিপরীতে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গেছে বেয়াট্রিজ টফেনবাককে। এ ছাড়া সিনেমাটিতে রয়েছেন একঝাঁক তারকা কিয়ারা আদভানী, নয়নতারা, রুক্মিণী, তারা সুতারিয়া, হুমা কুরেশি ও নওয়াজউদ্দীন সিদ্দীকী। অনেকেরই ধারণা, এই সিনেমাটি হয়তো সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিম্যাল’ সিনেমার রেকর্ডকেও চ্যালেঞ্জ জানাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিয়ারা আদভানীট্রেলারতারা সুতারিয়াদক্ষিণী মেগাস্টারনয়নতারাভাইরালমেগাস্টার যশযশরুক্মিণীহুমা কুরেশি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT