চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনে নমিনেশন পাওয়া নিয়ে ইয়াশ-নীহার নাটক!

নির্বাচনের আগেই মুক্তি পাবে নাটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৭ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০২৬
বিনোদন
A A

গল্পটা মূলত দুই উপজেলা চেয়ারম্যানের গ্রামের রাজনীতি নিয়ে। একজন বর্তমান, অন্যজন প্রাক্তন। দু’জনের লড়াইটা মূলত আসন্ন নির্বাচনে নমিনেশন পাওয়া নিয়ে। তাদের এই রাজনৈতিক প্রতিযোগিতায় জড়িয়ে পড়ে তাদের দুই সন্তান। একজনের ছেলে, অন্যজনের মেয়ে।

এই দুই ছেলে-মেয়ের চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও নাজনীন নীহা। আর তাদের নিয়ে পলিটিক্যাল থ্রিলার ঘরানার এই নাটকটির নাম ‘জনম জনমে’। রায়হান মাহামুদের রচনায় সিএমভি’র ব্যানারে নাটকটি নির্মাণ করেছেন মো: তৌফিকুল ইসলাম।

নাটকে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ, শতাব্দী ওয়াদুদ, মিলি বাশার, পলিন প্রমুখ।

নির্মাতা তৌফিকুল ইসলাম আগাম খুব বেশি মুখ ফুটাতে চাননি। এটুকু জানালেন, ‘যেহেতু গল্পটি পলিটিক্যাল রোমান্টিক থ্রিলার ঘরানার, সেহেতু গল্পের বিষয়ে খুব বেশি বলতে চাই না। তবে এটুকু কথা দিতে পারি, গল্পটি দেখে যে কেউ হতচকিত হবেন। কারণ, এটাই রাজনীতি। আমার শিল্পীরা দারুণ অভিনয় করেছেন যে যার চরিত্রে, কৃতজ্ঞতা সিএমভির প্রতি।’

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘জনম জনমে’ আসন্ন জাতীয় নির্বাচনের আগেই মুক্তি পাচ্ছে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

তার ভাষায়, ‘এই গল্পের সঙ্গে জাতীয় নির্বাচনের কোনও সম্পর্ক নেই। এটি নিখাদ একটি গ্রামীণ প্রেমের গল্প। যেহেতু খানিকটা নির্বাচনের আবহ আছে গল্পে, সেহেতু নাটকটি আমরা এই সময়টাতে মুক্তি দিতে চাই। আশা করছি গল্পটি সবার ভালো লাগবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়াশ রোহাননাজনীন নীহাসিএমভি
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT