চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে কিশোর ইয়ামিন

এস কে রাসেল এস কে রাসেল
৩:২৬ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০২২
- সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দোকানে কুড়িয়ে পাওয়া ৩০ হাজার টাকা ফেরত দিয়েছে আল জাবের ইয়ামিন নামের এক কিশোর। এই মহৎ কাজের জন্য এলাকাবাসী তার প্রশংসায় পঞ্চমুখ।

সেই সঙ্গে টাকা ফেরত দেওয়ার একটি ছবিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে এসেছে।

ইয়ামিন পাকুন্দিয়া উপজেলা নারান্দী ইউনিয়নের পোড়াবাড়ীয়া এলাকার আহসান উল্লাহ নয়নের দ্বিতীয় ছেলে। সে পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে।

Banglabid

জানা যায়, পাকুন্দিয়া উপজেলা মসজিদ মার্কেটে ‘ইকরা বুক হাউজ’ নামে ইয়ামিনের বাবা নয়নের একটি দোকান রয়েছে। পড়াশোনার পাশাপাশি সময় পেলেই বাবার ব্যবসা দেখাশোনা করে ইয়ামিন। গতকাল মঙ্গলবার ১৮ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে দোকানের সামনের অংশ পরিষ্কার করতে গিয়ে একটা পলিথিন ব্যাগ দেখতে পায় ইয়ামিন। পরিষ্কারের সময় ব্যাগটি ওজন অনুভব করে খোলে দেখে এতে ৩০ হাজার টাকা রয়েছে। পরে চিন্তা করে দোকানে কে কে এসেছিলো। কাদের সাথে টাকার লেনদেন হয়েছে। পরে একে একে অনেকের সাথে যোগাযোগ করে সে। অনেক চেষ্টার পর সে টাকার আসল মালিক কে খুোঁজে পায়। ৩০ হাজার টাকার আসল মালিক হলো তারই পাশের মার্কেটের রাসেল বুক হাউজের মালিক রাকিবুল হাসান রাসেল। পরে তার হাতে ৩০ হাজার টাকা বুঝিয়ে দেয় ইয়ামিন।

টাকার মালিক রাকিবুল হাসান রাসেল বলেন, আমি ব্যবসায়ী মানুষ টাকা কোথায় গিয়ে কোথায় হারিয়েছি। মনে করতে পারছিলাম না। টাকা পাওয়া আশা ছেড়েই দিয়েছিলাম। টাকা ফিরত পেয়ে তিনি মহাখুশি। তিনি ইয়ামিনের মঙ্গল কামনা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

আল জাবের ইয়ামিন জানান, টাকাগুলো পেয়ে প্রথমে তার অনেক চিন্তা লাগছিল। আর মনে হচ্ছিল টাকা হারিয়ে কেউ খুব কষ্টে আছেন। তাই টাকাগুলো প্রকৃত মালিককে ফেরত দিতে পেরে খুব খুশি সে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফার্মেসি ও লাইফ সায়েন্সেস ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত

আগস্ট ১১, ২০২৬

চ্যালেঞ্জ লিগে গোল করা ইব্রাহিম চোখ রাখছেন সাফের স্কোয়াডে

আগস্ট ১১, ২০২৬

উয়েফা সুপার কাপ ফাইনাল পরিচালনা করবেন যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারা সোমালিয়ান রেফারি

আগস্ট ১১, ২০২৬

বিশ্বকাপের মালিকানা বিক্রির পরিকল্পনার নেতৃত্বে থাকা সেই ব্যাংকারের সঙ্গে কী যোগসূত্র ছিল এপস্টিনের

আগস্ট ১১, ২০২৬

কাইথি-লিও-কুলির পরিচালক এবার নায়ক, বক্স অফিসে তোলপাড়!

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT