বিনোদন

সম্মতি ছাড়া ভিডিও রেকর্ড করেছিল ভক্ত, ক্ষোভ প্রকাশ ইয়ামির

আধুনিক পোশাক পরা নারী মডেল, শহুরে ব্যাকগ্রাউন্ডে. Channel i News - চ্যানেল আই নিউজ

শহুরে পরিবেশে আধুনিক পোশাক পরা নারী মডেল, ফ্যাশন ও স্টাইলের প্রতীক. Channel i News – চ্যানেল আই নিউজ

তারকাদের ভিডিও অনুমতি ছাড়াই রেকর্ড করার প্রবণতা ইদানীং অতিরিক্ত বেড়ে গেছে। সামাজিক মাধ্যমে ভিউ পাওয়ার লোভে করা এসব ভিডিও তারকাদের ব্যক্তিগত গোপনীয়তার জন্য হুমকি স্বরূপ। তেমনই এক ঘটনার কথা জানালেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে ইয়ামি জানান, একবার সেলফি তুলতে গিয়ে এক ভক্তের দ্বারা হেনস্তা শিকার হয়েছিলেন তিনি। সেই ভিডিও অনলাইনে শেয়ার করে লক্ষ লক্ষ ভিউও পেয়েছিল ছেলেটি।

ইয়ামি বলেন, ‘একবার কিছু ছেলে আমার ফার্ম হাউজে এসেছিল। একজন ছিল কমবয়সী, ১৯-১২ হবে বয়স। তারা আমার কর্মীদের অনুরোধ করেছিল আমার সঙ্গে একটি ছবি তোলার সুযোগ করে দেয়ার জন্য। আমি রাজি হয়েছিলাম। তাদের সঙ্গে দেখা করে খুশিও হয়েছিলাম। কিন্তু কমবয়সী ছেলেটি ভিডিও রেকর্ড করতে শুরু করে।’

সম্প্রতি সেলফি তুলতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন সোনু নিগাম। আলিয়াও পাপারাজ্জিদের বিরুদ্ধে বিনা অনুমতিতে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও করার অভিযোগ তুলেছেন।

বিষয়:ইয়ামি গৌতম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…