চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে ইয়াবা, ৩ পাচারকারী আটক

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১০:০৪ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০২৪
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
কুরিয়ার কাভার্ডভ্যানে ইয়াবা সহ পাচারকারীরা আটক. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের রামুতে এবার ‘পাঠাও কুরিয়ার সার্ভিসের’ গাড়ি তল্লাশী করে ১০ হাজার ইয়াবাসহ তিন পাচারকারীকে আটক করেছে বিজিবি। এসময় পাচারকাজে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৫ টার দিকে শহীদ এটিএম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক ) রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মরিচ্যা চেকপোস্টে এ অভিযান চালানো হয় বলে জানান রামু ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ।

আটকরা হলো, কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলার কুকআলী গ্রামের বাসিন্দা আলাউদ্দিনের ছেলে মাসুদ রানা (৩৪), গাইবান্ধা জেলার শাখাটা থানার পটল পবণ তাহির গ্রামের জাহিদুল ইসলামের ছেলে মো. জামিল আহম্মেদ (২০) এবং কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার কৈয়ারবিল এলাকার মমিনুল হকের ছেলে রাহাত সরোয়ার (১৯)।

আটকদের মধ্যে মাসুদ রানা কাভার্ডভ্যানটির চালক।

লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান বলেন, শনিবার বিকালে টেকনাফ ছেড়ে আসা চট্টগ্রামমুখি ‘পাঠাও কুরিয়ার সার্ভিসের’  কাভার্ডভ্যানে করে মাদকের একটি চালান পাচারের খবর পায় বিজিবি। এতে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মরিচ্যা চেকপোস্টে বিজিবির সদস্যরা টেকনাফ দিক থেকে আসা যানবাহনে তল্লাশী কার্যক্রম জোরদার করে। এক পর্যায়ে টেকনাফ দিক থেকে আসা পাঠাও কুরিয়ার সার্ভিসের সন্দেহজনক কাভার্ডভ্যানটি সেখানে পৌঁছালে থামার জন্য বিজিবির সদস্যরা নির্দেশ দেন।   সেসময় গাড়ীতে তিন জনের আচরণ সন্দেহজনক মনে হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক পাচারের তথ্য অস্বীকার করে।  পরে কাভার্ডভ্যানে পুঙ্খানুপুঙ্খ তল্লাশী চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১০ হাজার ইয়াবা পাওয়া যায়।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলা করা হয়েছে বলে জানান বিজিবির এ ব্যাটালিয়ন অধিনায়ক।

ট্যাগ: কক্সবাজারের রামুখুনিয়াপালং ইউনিয়নপাঠাও কুরিয়ার সার্ভিসে ইয়াবামরিচ্যা চেকপোস্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ৬০ সদস্য গ্রেপ্তার

পরবর্তী

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির বৈঠক

পরবর্তী
প্রধানমন্ত্রীর সঙ্গে ইউক্রেন প্রেসিডেন্টের বৈঠক, আলোচনা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির বৈঠক

বীর মুক্তিযোদ্ধা ফতেহ আলী চৌধুরীর ছবি, বাংলাদেশি রাজনীতিবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

বীর মুক্তিযোদ্ধা ফতেহ আলী চৌধুরী মারা গেছেন

সর্বশেষ

লিড নিয়েও শঙ্কায় শ্রীলঙ্কা, জয়ের পথে ভারত

আগস্ট ২৬, ২০২৬

নেপালে আকস্মিক ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে

আগস্ট ২৬, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিকম্প, কেমন আছেন অপু বিশ্বাস?

আগস্ট ২৬, ২০২৬

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুসংবাদ ছড়িয়ে আতঙ্ক, দায়ীদের শাস্তি দাবি

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT