চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ঝুমকা’ সাফল্যের পর জেফার-মুজার নতুন গান!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৬ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A
বাংলাদেশি গায়ক জেফার ও মুজার নতুন গানের প্রচার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ঝুমকা’ গানের সাফল্যের পর জেফার ও মুজাকে নিয়ে নতুন গান প্রযোজনা করলেন বলিউডের সংগীত প্রযোজক ডিজে সানজয়। গত বৃহস্পতিবার রাতে প্রকাশিত হয়েছে তাদের ‘আড়ালে হারালে’ শিরোনামের নতুন গানটি।

গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি পুরো গানটি তৈরি করেছেন তারা তিনজন মিলেই। গানটির মধ্য দিয়ে প্রথমবারের মত বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে প্রযোজনায় এলেন বাংলাদেশের সন্তান বলিউডের প্রযোজক ডিজে সানজয়।

যুক্তরাষ্ট্র, ভারত বিশেষ করে বলিউড ও আরবান পাঞ্জাবী মিউজিক ঘরানায় দারুণ জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। এরই মধ্যে তার প্রযোজনায় গান করেছেন অরিজিৎ সিং, গুরু রান্ধাওয়া, সুনিধি চৌহান, জনিতা গান্ধি, বেনি দয়াল, আমেরিকান আইডলের শিল্পী এলিয়ট ইয়ামিন, ট্রেভর হোমস, অ্যাশ কিং প্রমুখ।

গানটি নিয়ে সানজয় বলেন, “এটি বাংলাদেশে আমার প্রথম কাজ। এরই মধ্যে ইন্ডাস্ট্রির ভেতরের অনেকেই শুভেচ্ছা ও অভিনন্দনে সিক্ত করছেন আমাকে। আশা করছি গানটি দারুণ আলোড়ন সৃষ্টি করবে। এ গানের অনুপ্রেরণায় বাংলাদেশে নতুন নতুন গান প্রযোজনার আগ্রহও রয়েছে।”

Three young adults in stylish blue outfits with sunglasses, vibrant background. Channel i News - চ্যানেল আই নিউজ
জেফার-মুজার সাথে সানজয়

এমন দিনে গানটি প্রকাশিত হল যখন জেফার ও মুজার ‘ঝুমকা’ গানটি শত মিলিয়ন ভিউ পেয়েছে ইউটিউবে। তাই দারুণ উচ্ছ্বসিত জেফার।

তিনি বলেন, “ঝুমকা গানের সাফল্যের পর এ গানটিও শ্রোতারা গ্রহণ করবেন বলে বিশ্বাস করছি। এটি আমাদের তিন বন্ধুর সমন্বিত কাজ। খুবই অরগানিকেলি সৃষ্টি হয়েছে। গত বছর ডিসেম্বরে লস অ্যাঞ্জেলেস এ গিয়ে গানটির কাজ শেষ করি আমরা। মুজার সঙ্গে আমার যৌথতা শ্রোতারা আগেও গ্রহণ করেছেন। এবার যুক্ত হলেন সানজয়। তার প্রযোজনায় গানটি প্রকাশিত হল। তার পারফরম্যান্সেও এটি নতুন মাত্রা পেয়েছে।”

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গানজেফারঝুমকামুজালিড বিনোদনসংগীতসানজয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬

নীতি সংলাপ: শিশুদের জন্য নিরাপদ ধরিত্রী গড়ে তোলার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর, কালজয়ী বাংলা সিনেমার পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT