গণহত্যাকারী ও স্বৈরশাসককে টিকিয়ে রাখার ক্ষেত্রে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদ মঙ্গলবার হাইকোর্টে মঙ্গলবার রিটটি করেছেন। আগামীকাল বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে জানান রিটকারি আইনজীবী।
এই রিটে বিগত সরকারের সময় যারা সাংবিধানিক পদ, সংসদ সদস্য, স্বায়ত্তশাসিত সংস্থার প্রধান, আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক ছিলেন তাদের বিদেশে গমনের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির নির্দেশনাও চাওয়া হয়েছে বলে জানান রিটকারি আইনজীবী।









